News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে মন্দিরের বিগ্রহের গহনাসহ নগদ টাকা নিয়ে পালাল চোর
Image

বিশালগড়ে মন্দিরের বিগ্রহের গহনাসহ নগদ টাকা নিয়ে পালাল চোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ ৷৷ চোরের হাত থেকে রক্ষা পেল না মন্দিরও৷ মন্দিরে থাকা বিগ্রহের হাত থেকে গহনা খুলে নিয়ে পালায় চোরের দল৷ একই সঙ্গে নিয়ে যায় প্রনামী বাক্সে রাখা ৮০ হাজার নগদ টাকা৷

ঘটনা সোমবার রাতে বিশালগড় থানাধীন সুবল সাহা চৌমুহনীর এক বাড়িতে৷ ঠাকুর ঘরে চোরের থাবা দেওয়ার বিষয়টি নজরে আসে মঙ্গলবার সকালে৷ গৃহিনী অনিতা সাহা জানান ভোরে ওঠে দেখেন ঠাকুর ঘরের দরজা- জানালা খোলা৷ এলো মেলো মায়ের শাড়ির আঁচল৷ কোমড়ের বিছা সহ উধাও মায়ের হাত, কান, নাকের গহনা গুলিও৷ তার চিৎকারে ছুটে আসে প্রতিবেশীরা৷

তারাই খবর দেন বিশালগড় থানায়৷ খবর পেয়ে ছুটে আসে পুলিশ৷ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ এলাকার লোকজনের দাবী অবিলম্বে চোরদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করা৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top