News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের স্বদেশে ফেরত পাঠানো হচ্ছে
Image

রাজ্যে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের স্বদেশে ফেরত পাঠানো হচ্ছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ৷৷ ত্রিপুরায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের খুঁজে বের করে বাংলাদেশ ফেরত পাঠানো হচ্ছে৷ তাঁরা অবৈধভাবে ত্রিপুরায় অবস্থান করছেন৷ মোহনপুর মহকুমার হরিনাখোলার এক বাড়ি থেকে উদ্ধারকৃত চার বাংলাদেশি নাগরিককে আজ স্থানীয় জনগণ বাংলাদেশে ফেরত পাঠিয়েছেন৷ শুধু মোহনপুর নয়, সারা ত্রিপুরায় এই অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী রতন লাল নাথ৷


ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গতকাল সাংবাদিক সম্মেলনে সীমান্তে বাংলাদেশি নাগরিকদের যাতায়াত নিয়ে গভীর চিন্তা ব্যক্ত করেছিলেন৷ কারণ, উন্মুক্ত সীমান্ত দিয়ে প্রতিনিয়ত বাংলাদেশি নাগরিকদের যাতায়াত হচ্ছে৷ অনেকে চিকিৎসার জন্য ত্রিপুরায় আসছেন৷ ত্রিপুরাবাসী তাদের আশ্রয় দেন৷ তাঁদের খুঁজে বের করার জন্য গতকালই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷


মোহনপুর বিধানসভা কেন্দ্রে ইটভাট্টায় প্রচুর বাংলাদেশি নাগরিক কাজ করেন৷ তাদেরকেও চিহ্ণিত করা শুরু হয়েছে৷ অবশ্য ত্রিপুরার বিভিন্ন প্রান্তে ইটভাট্টাগুলিতে বাংলাদেশি শ্রমিক রয়েছেন৷ আজ মোহনপুর বিধানসভা কেন্দ্রের অধীন হরিনাখোলা এলাকায় এক বাড়িতে চারজন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেন স্থানীয় জনগণ৷ পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে৷ তেমনি, সেকেরকোট ও আমতলি এলাকায় বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিককে আটক করে বাংলাদেশ ফেরত পাঠানো হয়েছে৷


মূলত, বাংলাদেশেও করোনা ভাইরাস থাবা বসিয়েছে৷ সে-ক্ষেত্রে করোনা ভাইরাসে আক্রান্ত কোনও বাংলাদেশি নাগরিক ত্রিপুরায় আসতে কিংবা থাকতে না পারেন, তা সুনিশ্চিত করার জন্যই ওই অভিযান শুরু হয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top