News Flash

  • Home
  • Uncategorized
  • মহিলাকে নিয়ে ফেইসবুকে অশ্লীল পোস্ট, থানায় মামলা
Image

মহিলাকে নিয়ে ফেইসবুকে অশ্লীল পোস্ট, থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২২ মার্চ৷৷ মহিলা থানার অন্তর্গত এক গৃহবধূ পেশায় সরকারী কর্মচারী উনাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে অশ্লীল ভাষায় গালি গালাজ করছে বেশ কিছুদিন ধরে৷ এমনকি ঐ গৃহবধূর মোবাইল নাম্বারটাও সোশ্যাল মিডিয়াতে দিয়ে বলা হচ্ছে ফোন করার জন্য৷ গৃহবধূটি নিজের সম্মান বাঁচাতে এবং নিজের ইজ্জত রক্ষার জন্য কৈলাসহর মহিলা থানার দারস্ত হয়েছেন৷ গৃহবধুটি মহিলা থানার ওসি’র নিকট লিখিত অভিযোগ দিয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের জানায়, গত দশ মার্চ থেকে ফেইসবুকে বিভিন্ন পোস্ট দেওয়া শুরু হয়েছিল৷


এর দুদিন পর থেকে মেবাইল নাম্বারটাও ফেইসবুকে পোস্ট করে ফোন করার জন্য বলে৷ অশ্লীল ভাষাও পোস্ট করে৷ গত সতেরো জানুয়ারি গৃহবধুটির স্বামী প্রাথমিকভাবে ফেইসবুক ঘেঁটে তদন্ত করে দেখে যে, ফেইসবুকের যে আইডি থেকে পোস্ট করা হয়েছে সেটা কৈলাসহরের গোলকপুর এলকার এক অঙ্গনওয়াড়ি কর্মীর৷ এটা মোটামোটি নিশ্চিত হবার পর আজ দুপুরে গৃহবধুটি কৈলাসহর মহিলা থানায় এসে লিখিত অভিযোগ করেন৷ পুলিশ অভিযোগ পাবার পর তদন্তে নেমেছে৷

তবে ফেইসবুকের যে আইডি থেকে পোস্ট করা হয়েছে ফেইক আইডি বলে পুলিশ সূত্রে জানা গেছে৷ গৃহবধুকে প্রাণ নাশেরও হুমকি দিয়েছে৷ যার ফলে মহিলাটি নিরাপত্তারও অভাব বোধ করছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top