News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : লক ডাউনের পথে ত্রিপুরাও
Image

করোনা : লক ডাউনের পথে ত্রিপুরাও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ৷৷ করোনা ভাইরাস নিয়ে গোটা বিশ্ব তোলপাড়৷ দেশের বিভিন্ন রাজ্যে আক্রান্তের সংখ্যা বাড়ছে৷ এই পরিস্থিতিতে পার্বতী রাজ্য ত্রিপুরাও শঙ্কিত৷ পরিস্থিতি মোকাবিলায় বেশ কিছু ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার৷ তারপরও দেখা যাচ্ছে সংশয় সন্দেহ৷ দেশের অন্যান্য রাজ্যের সাথে সংগতি রেখে এরাজ্যেও সরকার লক আউট করার পথে এগুতে চাইছে বলে সূত্র মারফত জানা গিয়েছে৷ এই ব্যাপারে আগামীকাল মন্ত্রিসভার বৈঠক হতে চলেছে৷ অনুমান করা হচ্ছে রাজ্য সরকার ত্রিপুরাকে লক আউট করার পথেই এগুতে পারে৷


এদিকে, আন্তঃরাজ্য বাস পরিবহণ ২৫ মার্চ পর্যন্ত স্থগিত রাখা হয়েছে৷ রবিবার সন্ধ্যা ছয়টা থেকে এই আদেশ কার্যকর হবে৷ করোনা ভাইরাসের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তাতে, আগরতলা এবং ধর্মনগর থেকে গুয়াহাটি এবং শিলচর বাস পরিবহণ স্থগিত থাকবে৷
করোনা ভাইরাসের ভয়াবহতা ক্রমেই বেড়ে চলেছে৷ স্বাভাবিকভাবে সতর্কতা অবলম্বন করার বিশেষ প্রয়োজনীয়তা দেখা দিয়েছে৷ আজ কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব দেশের সমস্ত রাজ্যের মুখ্যসচিবদের সাথে পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক করেছেন৷ ওই বৈঠকে আন্তঃরাজ্য বাস পরিবহণ ৩১ মার্চ পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷


সে মোতাবেক ত্রিপুরা সরকার আজ সন্ধ্যা থেকে আন্তঃরাজ্য বাস পরিবহণ স্থগিত ঘোষণা করেছে৷ ২৫ মার্চ পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছেন পরিবহণ দফতরের প্রধান সচিব এইচ ডার্লংঊ তিনি বলেন, কেন্দ্রীয় ক্যাবিনেট সচিবের সাথে রাজ্যগুলির বৈঠকে ৩১ মার্চ পর্যন্ত আন্তঃরাজ্য বাস পরিবহণ স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছিল৷ কিন্ত, আপাতত আমরা ২৫ মার্চ পর্যন্ত বাস পরিবহণ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি৷ তিনি বলেন, আগরতলা থেকে গুয়াহাটি এবং শিলচর সরাসরি বাস পরিবহণ চালু রয়েছে৷ আগরতলার চন্দ্রপুর এবং ধর্মনগর থেকে ওই স্থানগুলিতে বাস চলাচল করে প্রতিদিন৷ আজ সন্ধ্যা ছয়টা থেকে ২৫ মার্চ পর্যন্ত ওই বাস পরিবহণ স্থগিত থাকবে৷ তাঁর কথায়, পরবর্তী সময়ে পরিস্থিতি পর্যালোচনা করে সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হবে৷


করোনা ভাইরাস সতর্কতায় রেলের যাত্রী পরিষেবা আগামী ৩১ মার্চ পর্যন্ত বাতিল করা হয়েছে৷ ফলে, দূরপাল্লা এবং লোকাল ট্রেন চলবে না৷ স্বাভাবিকভাবে, রেল যাত্রীরা সমস্যায় পড়বেন৷ কিন্ত এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া অন্য কোনও পথ খোলা ছিল না৷ অবশ্য সারা দেশেই রেলের যাত্রী পরিষেবা স্থগিত করা হয়েছে৷ শুধু পণ্যবাহী ট্রেন চলাচল করবে৷


রবিবার কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব দেশের সমস্ত রাজ্যের মুখ্যসচিবদের সাথে পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক করেছেন৷ বৈঠকে রেলের যাত্রী পরিষেবা ৩১ মার্চ পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সে মোতাবেক ত্রিপুরায়ও এই সিদ্ধান্ত কার্যকর হবে৷


এ-বিষয়ে আগরতলা রেল স্টেশন মেনেজার জানিয়েছেন, আজ জনতা কার্ফু-র জন্য সমস্ত ট্রেন পরিষেবা বন্ধ ছিল৷ আগামীকাল থেকেও যাত্রী রেল পরিষেবা স্থগিত থাকবে৷ তিনি বলেন, দূরপাল্লার ট্রেনের পাশাপাশি সমস্ত লোকাল ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছেঊ তবে পণ্য পরিবহণে ট্রেন চালু থাকবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top