সাইরেন বাজানোর জন্য রাজ্যগুলির কাছে আর্জি স্বরাষ্ট্রমন্ত্রকের

নয়াদিল্লি, ২১ মার্চ (হি.স.) : রবিবার বিকেল পাঁচটায় জনতা কার্ফুর দিন বিকেল পাঁচটা নাগাদ বাজানো হবে সাইরেন। এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা প্রতিটি রাজ্যের মুখ্যসচিবদের চিঠি লিখে বিকেল পাঁচটায় সাইরেন বাজানোর আর্জি জানিয়েছেন। শহরের স্থানীয় প্রশাসন, পঞ্চায়েতি রাজ, দমকল, পুলিশ, নাগরিক সুরক্ষা, ক্ষুদ্র ব্যবসায়ীদের অবগত করানোর নির্দেশিকা দেওয়া হয়েছে।

উল্লেখ করা যেতে পারে, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি জনতা কার্ফুর আহ্বান করেন। সর্বজনীন এলাকা থেকে দূরে থাকতে তিনি বলেছেন। ওদিন সকাল থেকে ৭ থেকে রাত ৯ পর্যন্ত প্রায় ১৪ ঘন্টা এই কার্ফু চলবে। ওইদিন বিকেল পাঁচটায় তালি, থালা বাজিয়ে জনসেবার সঙ্গে জড়িতদের সম্মান জানানোর জন্য এই উদ্যোগ নেওয়া হবে।