News Flash

  • Home
  • Uncategorized
  • প্ররোচনার ফাঁদে পা দেবেন না, সরকার পাশে রয়েছে আন্দোলনকারী অ্যাডহক শিক্ষকদের বার্তা বিজেপির
Image

প্ররোচনার ফাঁদে পা দেবেন না, সরকার পাশে রয়েছে আন্দোলনকারী অ্যাডহক শিক্ষকদের বার্তা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ৷৷ বামেদের ভুলেই আজ ১০৩২৩ শিক্ষকদের সর্বনাশ হয়েছে৷ তাঁদের প্ররোচনার ফাঁদে পা দেবেন না৷ অ্যাডহক শিক্ষকদের উদ্দেশ্যে বার্তা দিল বিজেপি৷ বুধবার দলের প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য সাংবাদিক সম্মেলনে বলেন, ত্রিপুরা সরকার সংবিধান মেনে আইনের গণ্ডির ভেতরে থেকেই অ্যাডহক শিক্ষকদের স্থায়ী সমাধান করবে৷ তাই কারোর প্ররোচনায় রাস্তায় নেমে উশৃঙ্খল আন্দোলন করবেন না৷ নবেন্দুর কথায়, করোনা ভাইরাস থেকেও ভয়ঙ্কর কমিউনিস্ট ভাইরাস৷
তিনি বলেন, অ্যাডহক শিক্ষকদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে৷ কারণ, ত্রিপুরা সরকার তাঁদের বিকল্প ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও ওই আন্দোলনের কী প্রয়োজনীয়তা, তা বোঝা যাচ্ছে না৷ তিনি আক্ষেপ করে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী সম্পর্কে অশালীন মন্তব্য একজন শিক্ষকের কাছে আশা করা যায় না৷ এতে তাঁদের শিক্ষকের বদলে সিপিএম ক্যাডার বলেই মনে হচ্ছে৷


নবেন্দু বলেন, ত্রিপুরা সরকার এবং বিজেপি-র পক্ষ থেকে তাঁদের প্রতিনিধিদের অনেক আগেই আশ্বস্ত করা হয়েছে, সমস্যা সমাধানে মানবিক দৃষ্টিভঙ্গিতে উদ্যোগ নেওয়া হবে৷ তা সত্ত্বেও আন্দোলনের জন্য কারা উস্কে দিয়েছেন, তা স্পষ্ট হয়ে গেছে৷ তাঁর দাবি, ১০৩২৩ শিক্ষকদের যাঁরা ধবংস করেছেন তারাই এখন মায়াকান্না কাঁদছেন৷ নবেন্দু এদিন আন্দোলনকারী অ্যাডহক শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, বোঝার চেষ্টা করুন কাঁদের প্ররোচনায় পথে নেমেছেন৷ তাঁর আবেদন, আন্দোলনে আপত্তি করছি না৷ কিন্তু প্ররোচনার ফাঁদে পা দেবেন না৷ এতে আপনাদের আরও সর্বনাশ হতে পারে৷


কটাক্ষের সুরে তিনি বলেন, করোনা ভাইরাস থেকে ভয়ঙ্কর কমিউনিস্ট ভাইরাস৷ গোটা ত্রিপুরা-কে তাঁরা গ্রাস করে রেখেছে৷ তাই তাঁদের বিরুদ্ধে লড়াইয়ে বেগ পেতে হচ্ছে৷ তাঁর দাবি, সিপিএম কতটা ভয়াবহ তা অনুমান করা মুশকিল৷ তবে বিজেপি-র সাথে জনগণ রয়েছেন৷ জনগণকে সাথে নিয়ে সংঘবদ্ধ ভাবে প্রতিরোধ করা হবে৷ নবেন্দু আজ আবারও মনে করিয়ে দেন, হাইকোর্টের রায় মেনে কয়েকজন বেকারকে চাকরি দিলে আজ এমন পরিস্থিতি হতো না৷

Releated Posts

নির্বাসনের অপেক্ষায় থাকা বিদেশি নাগরিকদের জন্য হোল্ডিং সেন্টার তৈরি করল মেঘালয়

শিলং, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): কারাদণ্ডের মেয়াদ শেষ হয়ে গেলেও নির্বাসনের অপেক্ষায় হেফাজতে থাকা বিদেশি নাগরিকদের জন্য শিলংয়ের লাইটুমখরাহ…

ByByNews Desk Sep 22, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top