News Flash

  • Home
  • Uncategorized
  • গোয়ালপাড়ায় আগুনে পুড়ে মৃত্যু তিন বছরের শিশুর, আহত তিন
Image

গোয়ালপাড়ায় আগুনে পুড়ে মৃত্যু তিন বছরের শিশুর, আহত তিন

গোয়ালপাড়া (অসম), ১৮ মার্চ (হি.স.) : গোয়ালপাড়া জেলায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত হয়েছেন তিনজন। নিহত শিশুকে জনৈক আনোয়ার হুসেনের বছর তিনের মেয়ে শামিনা খাতুন বলে পরিচয় পাওয়া গেছে। আগুনে সংশ্লিষ্ট এলাকার ছয়টি বসতঘর পুড়ে ভস্ম হয়ে গেছে। ঘটনা নিম্ন অসমের গোয়ালপাড়া জেলার পঞ্চরত্ন নদী থানার অন্তর্গত ৩ নম্বর রামহরি চরে বুধবার সকাল প্রায় ১১টা নাগাদ সংঘটিত হয়েছে।

ঘটনা প্রসঙ্গে বগুবান থানার ওসি সফিকুল ইসলাম জানান, এলাকাটি তাঁর থানার অন্তৰ্গত নয়। পঞ্চরত্ন নদী থানা থেকে অকুস্থল বহু দূরে ভেবে বগুবান থানা থেকে পুলিশের দল নিয়ে গিয়েছিলেন আগুনের শিকার পরিবারবর্গকে সাহায্য করতে। কিন্তু তাঁরা সেখানে গিয়ে পৌঁছার আগেই আগুনে পুড়ে সব শেষ হয়ে যায়। ওসি জানান, মূলত খড়-শনের ছাউনি দেওয়া একটি রান্না ঘর থেকে আগুনের সূত্ৰপাত। সে সময় হাওয়া বইছিল প্রচণ্ড বেগে। তাই আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি এলাকার মানুষ। চোখের নিমেষে লাগোয়া ছয়টি বসতঘর সম্পূৰ্ণ ছাই হয়ে গেছে।

ওসি সফিকুল ইসলাম আরও জানান, বেশ কিছুক্ষণ পর পঞ্চরত্ন নদী থানার পুলিশ এসে আগুনে নিহত শামিনা খাতুনের ঝলসে যাওয়া মৃতদেহ উদ্ধার করে নিয়ে গেছে গোয়ালপাড়া সিভিল হাসপাতালে, ময়না তদন্তের জন্য। ময়না তদন্তের পর বিকেলের দিকে শামিনার মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এছাড়া অগ্নিকাণ্ডে আহত তিনজনকে পাঠানো হয়েছে গোয়ালপাড়া হাসপাতালে। তাঁদের দুজনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top