News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যপাল সকাশে দিব্যাঙ্গন উন্নয়ন সমিতি
Image

রাজ্যপাল সকাশে দিব্যাঙ্গন উন্নয়ন সমিতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ৷৷ ত্রিপুরার রাজ্যপালের সাথে দেখা করে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরল দিব্যাঙ্গন উন্নয়ন সমিতি৷ গ্রুপ সি ও গ্রুপ ডি পদে সংরক্ষণ এবং অনুদান ও ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবি পূরণে রাজ্যপালের হস্তক্ষেপ চেয়েছেন তাঁরা৷


মঙ্গলবার রাজভবনে রাজ্যপাল রমেশ বৈসের সাথে সাক্ষাৎ করেন ত্রিপুরা দিব্যাঙ্গন উন্নয়ন সমিতির এক প্রতিনিধি দল৷ ত্রিপুরা দিব্যাঙ্গন উন্নয়ন সমিতির সম্পাদক হাসিনা বেগমের নেতৃত্বে এই প্রতিনিধি দলে সমিতির মুখ্য উপদেষ্টা সঞ্জন ভট্টাচার্য সহ আরও দুই সদস্য ছিলেন৷ রাজ্যপালের সাথে সাক্ষাৎকারের সময় প্রতিনিধি দলটি একটি দাবি সনদও রাজ্যপালের হাতে তুলে দিয়েছে৷ সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দফতরে দিব্যাঙ্গনদের জন্য সংরক্ষিত ১৬১টি গ্রুপ সি ও গ্রুপ ডি পদের বিষয়টি দেখার জন্য তারা দাবি সনদে তুলে ধরেন৷


এছাড়াও দিব্যাঙ্গনদের সকল ধরনের অনুদান এবং ভাতা সর্বনিম্ন ৪,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা, নরসিংগরস্থিত আই ভি এইচ বালিকা উচ্চ বিদ্যালয়কে দ্বাদশমানে উন্নীত করা, দিব্যাঙ্গনদের জন্য নগদহীন (ক্যাশলেস) স্বাস্থ্য বিমা চালু করা, সিটি বাস সার্ভিসে দিব্যাঙ্গনদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা দ্বিগুণ করা, যে সকল সমাজকর্মী দিব্যাঙ্গনদের উন্নয়নে নিবেদিত তাদের জন্য বিশেষ বাৎসরিক পুরস্কারের ব্যবস্থা করা এবং নরসিংগড়ের ব্লাইন্ড সুকলের সঠিক পরিচালনার জন্য আকস্মিক পরিদর্শন করার মতো কর্মসূচি চালু করার বিষয়গুলি দাবি সনদে তুলে ধরা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top