News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা মোকাবিলায় রাজ্যে ১৪৪ ধারা লাগু করার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ণ তুলেছেন বিরোধী দলনেতা
Image

করোনা মোকাবিলায় রাজ্যে ১৪৪ ধারা লাগু করার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ণ তুলেছেন বিরোধী দলনেতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ৷৷ করোনা ভাইরাসের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১৪৪ ধারা লাগু করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ণ তুললেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার৷ আজ আগরতলায় আইজিএম হাসপাতালে এডহক শিক্ষকদের স্বাস্থ্যের খোঁজ নেওয়ার পর এ-বিষয়ে সংশয় প্রকাশ করে তিনি ত্রিপুরা সরকারকে সমালোচনায় বিঁধেছেন৷ এদিন পুলিশের সাথে ধবস্তাধবস্তিতে কয়েকজন এডহক শিক্ষক আহত এবং অসুস্থ হন৷ ১৪৪ ধারা লাগু হওয়ার ফলে পুলিশ আজ তাঁদের গণ অবস্থান থেকে তুলে দিয়েছে৷ মানিক সরকারের কথায়, করোনা ভাইরাসের সতর্কতা হিসেবে বড় জমায়েত এড়ানো উচিত৷ কিন্তু, ভারতের কোথাও ওই মহামারীর জন্য ১৪৪ ধারা স্থাপনের নজির নেই, বিদ্রুপ করে বলেন তিনি৷


এদিন বিরোধী দলনেতা বলেন, চাকুরীর নিশ্চিয়তার দাবিতে ৩ দিন ধরে এডহক শিক্ষকরা আন্দোলন করছেন৷ কিন্তু আজ ১৪৪ ধারার অজুহাতে তাঁদের বলপূর্বক তুলে দিয়েছে পুলিশ৷ তাঁর কথায়, করোনা ভাইরাস সারা বিশ্বে মহামারী রূপ নিয়েছে৷ ফলে, সতর্কতামূলক ব্যবস্থা খুবই জরুরি৷ কিন্তু, করোনা ভাইরাস মোকাবিলায় দেশে অন্য কোন রাজ্যে ১৪৪ ধারা জারি করার নজির নেই, বিদ্রুপ করে বলেন তিনি৷ তিনি ১৪৪ ধারা জারি করার যৌক্তিকতা এবং প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ণ তুলেন৷


তিনি বলেন, আলোচনার পথে না গিয়ে বলপূর্বক আন্দোলনকারীদের তুলে দেওয়া উচিত হয়নি৷ কারণ, এডহক শিক্ষকরা মনে করছেন তাঁদের জীবন এখন সংশয়ে রয়েছে৷ তাঁর দাবি, শিক্ষামন্ত্রী তাঁদের ডেকে আলোচনা করতে পারতেন৷ সমাধানের পথ খুঁজতেন৷ তাতে, এডহক শিক্ষকরা একমত নাও হতেন৷ তবুও, পুলিশ দিয়ে বলপূর্বক গণ অবস্থানকারীদের তুলে দেওয়ার বিষয়কে কোনভাবেই সমর্থন করা যায় না, বলেন তিনি৷ সাথে তিনি যোগ করেন, এডহক শিক্ষকদের সাথে কথা না বলে বলপ্রয়োগ ক্ষমতার অপব্যবহার এবং চরম অমানবিক৷


তাঁর কথায়, একজনেরও চাকুরী যাক চাইনা৷ তাই, ক্ষমতায় থাকার সময় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছিল৷ তাঁর দাবি, আমরা বরাবরই বলছি ১০৩২৩ শিক্ষকদের কাউকেই ভেসে যেতে দেব না৷ সেজন্যই শিক্ষা ও আইন দফতরের পদস্থ এবং অভিজ্ঞ আধিকারিকদের আলোচনার মাধ্যমে ১৩০০০ পদ সৃষ্টি করা হয়েছিল৷ ওই পদে এডহক শিক্ষকরা ইন্টারভিউ দিয়েছিলেন৷ তাতে, অনেকেই ওই পদে চাকুরী পেতেন৷ আজকের ঘটনার প্রয়োজন হতো না, আক্ষেপের সুরে বলেন বিরোধী দলনেতা৷


এদিন মানিক সরকার আইজিএম হাসপাতালে গিয়ে এডহক শিক্ষকদের স্বাস্থ্যের খোঁজ নেন৷ আইজিএম হাসপাতাল সুপার এবং চিকিৎসকদের সাথেও কথা বলেন৷ প্রয়োজনে বিলম্ব না করে উন্নত চিকিৎসার জন্য জি বি হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন তিনি৷ তার সাথে ছিলেন বিরোধী উপনেতা বাদল চৌধুরী, বিধায়ক সহিদ চৌধুরী, বিধায়ক রতন ভৌমিক, বিধায়ক সুধন দাস প্রমুখ৷ এদিকে, প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত এবং প্রাক্তন বিধায়ক গোপাল রায় আজ হাসপাতালে গিয়ে এডহক শিক্ষকদের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন৷ তাঁরা দুজনেই ত্রিপুরা সরকারের তীব্র সমালোচনা করেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top