News Flash

  • Home
  • Uncategorized
  • চড়িলাম ও উদয়পুরে অগ্ণিকান্ড
Image

চড়িলাম ও উদয়পুরে অগ্ণিকান্ড

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম/ উদয়পুর,১৭ মার্চ৷৷ ফের অগ্ণিকান্ডের ঘটনা ঘটল বিশালগড়ে৷ অগ্ণিকান্ডে পুড়ে যায় ফার্নিচার তৈরীর বিভিন্ন সামগ্রী৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা৷ অল্পের জন্য রক্ষা পেয়েছে গোটা বাড়িটি৷ এদিন বিকাল সাড়ে চারটা নাগাদ ঘটে এই অগ্ণিকান্ডের ঘটনা৷ প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে বৈদ্যুতিন সর্ট সার্কিটের কারণে এই অগ্ণিকান্ডের ঘটনাটি ঘটেছে৷ জানা গিয়েছে, বাড়িত ভেতরে ফার্নিাচর তৈরীর বিভিন্ন সামগ্রীতে আগুন লাগে৷ মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়তে শুরু করে৷ গোটা বাড়ি কালো ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায়৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস স্টেশনে৷ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে৷


মঙ্গলবার সকালে উদয়পুর মহকুমার কাকড়াবন থানাধীন জামজুরী রাধানগর এলাকায় নবী মিঞার বাড়িতে খড়ের মধ্যে আগুন দেখতে পায় বাড়ির লোকজন৷ সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করলে ছুটে আসে এলাকার লোকজন৷ খবর দেওয়া হয় রাধাকিশোর পুর অগ্ণিনির্বাপক দপ্তরে৷


সেখান থেকে একটি গাড়ি ছুটে এসে আগুন আয়ত্তে না আনতে পেরে কাকড়াবন অগ্ণিনির্বাপক দপ্তর থেকে আরেকটি গাড়ি ছুটে এলে আগুন আয়ত্তে আনে৷ অপরদিকে বাড়ির মালিক নবী মিঞা জানান উনার কারোর সঙ্গে মলোমানিল্য নেই৷ ধারনা কড়া হচ্ছে এলাকার ছোট বাচ্চারা হয়তবা খরের মুড়লে আগুন লাগানোর কাজে যুক্ত থাকলেও থাকতে পারে৷ এই খরের মুড়লে প্রায় দুই কানি জমিনের খর ছিল বলে জানান বাড়ির মালিক৷ তবে আপাতত রক্ষা পেয়েছে এলাকার বসত বাড়িঘর৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top