News Flash

  • Home
  • Uncategorized
  • ১৪৪ ধারা জারি হলেও আন্দোলন থেকে সরছে না ১০৩২৩ এর দুই সংগঠন
Image

১৪৪ ধারা জারি হলেও আন্দোলন থেকে সরছে না ১০৩২৩ এর দুই সংগঠন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ৷৷ লাগাতার আন্দোলনে নাছোড়বান্দা অ্যাডহক শিক্ষকরা ১৪৪ ধারা জারি করা হলেও তাঁরা গণ-অবস্থান থেকে সরে আসবেন না৷ এরই সাথে, আগামীকাল থেকে লাগাতার গণ-ধরনায় শামিল হবে অ্যাডহক শিক্ষকদের অপর এক সংগঠন আমরা ১০৩২৩৷ ফলে, অ্যাডহক শিক্ষকদের বিক্ষোভকে ঘিরে ত্রিপুরায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি উত্তপ্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে৷ প্রসঙ্গত, করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বড় জমায়েত বন্ধ রাখার উদ্দেশ্যে ত্রিপুরার আট জেলায় ১৪৪ ধারা জারি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার৷


এ-বিষয়ে গত ১৪ মার্চ থেকে লাগাতার গণ-অবস্থানে শামিল অ্যাডহক শিক্ষক সংগঠনের সভাপতি বিমল সাহা বলেন, ৩১ মার্চ আমাদের চাকরি থেকে বিদায় নিতে হবে৷ কিন্তু, আজ পর্যন্ত ত্রিপুরা সরকার অ্যাডহক শিক্ষকদের চাকরির ব্যাপারে নিশ্চিয়তার কোনও পথ খুঁজে বের করেনি৷ শুধু তা-ই নয়, আমাদের দাবি মেনে ভেলিডেশন অ্যাক্ট চালু করার বিষয়েও কোনও হেলদোল লক্ষ্য করা যাচ্ছে না৷ তাই, লাগাতার গণ-অবস্থান কর্মসূচি থেকে আমাদের সরে আসার কোনও প্রশ্ণই ওঠে না, সাফ জানালেন তিনি৷ বিমলবাবুর কথায়, আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে৷ তাই, আন্দোলন থেকে সরে আসব না৷ ত্রিপুরা সরকার ১৪৪ ধারা জারি করলেও আমাদের গণ-অবস্থান জারি থাকবে৷


একই কথা জানালেন আমরা ১০৩২৩ সংগঠনের নেতৃবৃন্দ৷ সংগঠনের জনৈক কর্মকর্তা ডালিয়া দাস বলেন, আগামীকাল প্যারাডাইস চৌমুহনিতে সিটি সেন্টারের সামনে লাগাতার গণ-অবস্থানে বসব আমরা৷ এই সিদ্ধান্ত থেকে আমরাও নড়ছি না৷ তিনি বলেন, রাজ্য সরকার করোনা ভাইরাসের জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১৪৪ ধারা জারি করলেও আমরা গণ-অবস্থান কর্মসূচি পিছিয়ে দিচ্ছি না কিংবা স্থগিতও করছি না৷ স্বাভাবিকভাবে, চাকরির জন্য অ্যাডহক শিক্ষকদের দুই সংগঠনের আন্দোলনে আগামীকাল আগরতলার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে, এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top