News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মনগরে গলায় ফাঁস জড়িয়ে আত্মহত্যা মহিলার
Image

ধর্মনগরে গলায় ফাঁস জড়িয়ে আত্মহত্যা মহিলার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ৷৷ উত্তর ত্রিপুরার সদর শহর ধর্মনগরে জনৈক মহিলা গলায় ফাঁস জড়িয়ে আত্মহত্যা করেছেন৷ এ ঘটনায় শহরের সংশ্লিষ্ট এলাকায় শোকের পাশাপাশি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ আত্মঘাতী মহিলাকে মালতি ঘোষ (৫৮) বলে পরিচয় পাওয়া গেছে৷


ঘটনা ধর্মনগর সদর থানা এলাকার পদ্মপুর মহাদেববাড়ি রোড এলাকায় রবিবার বেলা প্রায় সাড়ে তিনটা নাগাদ সংঘটিত হয়েছে৷ ঘটনাস্থলে পুলিশ গিয়ে পৌঁছার আগেই পরিবারের লোকজন এবং স্থানীয় জনতা গলায় ফাঁস জড়িয়ে ঝুলন্ত মহিলার মৃতদেহ নামিয়েছেন৷ এ নিয়ে পুলিশ অসন্তোষ ব্যক্ত করেছে৷ পাশাপাশি মৃত্যকে কেন্দ্র করে সন্দেহ দানা বেঁধেছে পুলিশের৷ তবে মৃত মালতিদেবীর পরিবারের সদস্যের মতো প্রতিবেশীরা পুলিশকে জানান, নেহাৎ অজ্ঞতাবশত তাঁরা মৃতদেহটি নামিয়েছেন৷


এদিকে পুলিশ মিনতি ঘোষের মরদেহ ধর্মনগরের সরকারি হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷ পুলিশ জানিয়েছে, এই মৃত্যুর রহস্য এবং কারণ সবটাই তদন্ত করে বের করা হবে৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top