News Flash

  • Home
  • Uncategorized
  • খেরেংজুরি নবোদয়ে নারী কেলেংকারী, ছাত্রদের বিক্ষোভ, পুলিশ ডাকলেন অধ্যক্ষ
Image

খেরেংজুরি নবোদয়ে নারী কেলেংকারী, ছাত্রদের বিক্ষোভ, পুলিশ ডাকলেন অধ্যক্ষ

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৫ মার্চ ৷৷ স্থাপনের পর থেকে সংবাদের শিরোনামে উঠে আসে উত্তর জেলার খেরেংজুরিস্থিত জওহর নবোদয় বিদ্যালয়৷ ছাত্র-ছাত্রীদের শারীরিক মানসিক নির্যাতন থেকে শুরু করে নানা অপকর্ম সংঘটিত হয় এই বিদ্যালয়ে৷ রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের সাথে দুর্ব্যবহার করেছিলেন তৎকালীন প্রিন্সিপাল৷আর কে মিনার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ থাকায় তাকে এখান থেকে বদলি করে নতুন একজন প্রিন্সিপাল সন্দীপ কুমারকে আনা হয়৷ সন্দীপ কুমারের সাথে ক্যান্টিন পরিচালক দেব মনির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক৷


দুজনেই দিল্লির বাসিন্দা৷ সেই সুবাদে নবোদয়ের দ্বিতীয় প্রিন্সিপাল বলতে দেবমণিকেই বোঝায়৷ ক্যান্টিনে খাবার ভালো হয়না৷ ছাত্রছাত্রীরা অভিযোগ করলে তাদের এক এক করে প্রিন্সিপালের রুমে ডেকে নিয়ে মানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগ৷ আরো হুমকি দেওয়া হয় টিসি হাতে ধরিয়ে সুকল থেকে বিদায় করে দেওয়া হবে৷এমনকি কিছু ছাত্রকে বর্তমানে সাসপেন্ড করে রাখা হয়েছে৷ খাবারের অযোগ্য খাবার দেওয়া হয় বলেও ছাত্রদের অভিযোগ৷বেশ কয়েকমাস ধরে খেরেংজুরিসিত জওহর নবোদয় বিদ্যালয়ের এই দুই বন্ধুর কর্মকাণ্ডে চাপা ক্ষোভ বিরাজ করছিল ছাত্রছাত্রীদের মধ্যে৷ শনিবার সন্ধ্যা নাগাদ ক্যান্টিন ইনচার্জ দেবমণির সাথে এলডিসি ক্লার্ক এক মহিলা কর্মীকে অবৈধ কাজে দেখে ফেলে ছাত্রছাত্রীরা৷ তাও আবার প্রিন্সিপালের কোয়ার্টারে এ ধরনের কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে৷


তৎক্ষণাৎ ক্ষোভে ফুঁসে প্রিন্সিপালের রুমের সামনে বিক্ষোভ দেখাতে থাকে ছাত্রছাত্রীরা৷অষ্টম থেকে শুরু করে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীরা এ আন্দোলনের অংশ গ্রহণ করে৷ সন্ধ্যা থেকে রাত্রি ১০ ঘটিকা পর্যন্ত আন্দোলন চলে৷ ছাত্রছাত্রীরা প্রিন্সিপাল ও ক্যান্টিন ইনচার্জের অপসারণ দাবি করে৷ ঘটনাস্থলে ছুটে আসেন ডিসি মানিক চক্রবর্তী, এসডিপিও রাজিব সূত্রধর, চুরাইবারি থানার ওসি জয়ন্ত দাস সহ বিশাল পুলিশবাহিনী৷ ডিসি মানিক চক্রবর্তী ঘটনাস্থলে এসে ছাত্রদের কাছ থেকে তাদের অভিযোগ সবিস্তারে শুনেন৷ তারপর ছাত্রদের একটি লিখিত অভিযোগ ডিসি মহোদয়ের হাতে তুলে দেওয়া হয়৷ ডিসি মানিক চক্রবর্তী ছাত্রদের আশ্বস্ত করেন যে, আগামীকাল অর্থাৎ সোমবার জেলা শাসকের নিকট অবগত করে ঘটনাটি দেখবেন৷ উনার আশ্বাসে আশ্বস্ত হয়ে ছাত্ররা তাদের বিক্ষোভ প্রত্যাহার করে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top