News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : রাজ্যে বন্ধ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি , বাজেট অধিবেশনও স্থগিতের সম্ভাবনা
Image

করোনা : রাজ্যে বন্ধ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি , বাজেট অধিবেশনও স্থগিতের সম্ভাবনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ৷৷ মহামারি রূপ নিয়েছে করোনা ভাইরাস৷ ফলে, আরও সতর্ক হতে চাইছে রাজ্য সরকার৷ করোনা ভাইরাসের সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে সুকল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণার চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার৷ শুধু তাই নয়, আপাতত বাজেট অধিবেশনও স্থগিত ঘোষণা করা হতে পারে৷ এক্ষেত্রে বাজেট অধিবেশন স্থগিত ঘোষণা ও ভোট অন একাউন্ট নিয়ে আগামীকাল বিধানসভার বিজনেস এডভাইজারি কমিটির বৈঠকে আলোচনা হবে৷ এ বিষয়ে কমিটি সম্মত হলে তা মন্ত্রিসভায় অনুমোদনের জন্য পাঠানো হবে৷ তাছাড়া, মধ্য শিক্ষা পর্ষদের পরীক্ষা চলাকালীন বিশেষ সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে পরীক্ষার হলে ঢোকার আগে ছাত্র ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের এলকোহল মিশ্রিত সেনিটাইজার কিংবা সাবান দিয়ে ভালো করে হাত ধুতে হবে৷ এদিকে, দেশে করোনা ভাইরাস নিয়ে পরিস্থিতি স্বাভাবিক না হলে পিছিয়ে যাবে এডিসি নির্বাচনও৷ এমনটাই সম্ভাবনা দেখা দিয়েছে৷


করোনা ভাইরাস সারা দেশে ক্রমশ ছড়িয়ে পড়ছে৷ এর ভয়াবহতা থেকে বাঁচার জন্য বিভিন্ন রাজ্য সতর্কতা মূলক ব্যবস্থা নিচ্ছে৷ ইতিমধ্যে পূর্বোত্তরের আসাম, মণিপুরে শিক্ষা প্রতিষ্ঠানগুলি ছুটি ঘোষণা করেছে৷ সূত্রের খবর, আগামীকাল সচিবালয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হবে৷ মুখ্যসচিব সমস্ত দপ্তরের সাথে রাজ্যে করোনা ভাইরাস সংক্রান্ত পরিস্থিতির পর্যালোচনা করবেন৷ সূত্রের দাবি, ওই বৈঠকে রাজ্যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে মতামত সংগ্রহ করবে শিক্ষা দপ্তর৷ ধারণা করা হচ্ছে, আগামীকালই শিক্ষা দপ্তর রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করবে৷ তাতে, সরকারী এবং বেসরকারী উভয় শিক্ষা প্রতিষ্ঠানগুলি ওই সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ থাকবে৷ শুধু তাই নয়, বিভিন্ন সপিংমল এবং সিনেমা হল গুলি নিয়েও ওই বৈঠকে আলোচনা হবে৷ এক্ষেত্রে সিনেমা হল গুলি আপাতত কিছু দিন বন্ধ রাখার সিদ্ধান্ত হতে পারে৷


এদিকে, করোনা ভাইরাসের সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে আগামী ২০ মার্চ থেকে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন স্থগিত রাখা হতে পারে৷ এ বিষয়ে আগামীকাল বিজনেস এডভাইজারি কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা হবে৷ ইতিমধ্যে, দেশের ১২টি রাজ্য বিধানসভা অধিবেশন স্থগিত ঘোষণা করেছে৷ কারণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ভারত সরকারের নির্দেশিকা অনুযায়ী বড় জমায়েত এড়ানোর নির্দেশ রয়েছে৷ সূত্রের খবর, আগামীকাল বিজনেস এডভাইজারি কমিটির বৈঠকে বাজের অধিবেশন স্থগিত রাখার পাশাপাশি ভোট অন একাউন্ট নিয়েও আলোচনা হবে৷ যেহেতু বাজেট অধিবেশন স্থগিত রাখা হবে তাই একদিনের বিধানসভা অধিবেশন ডেকে ভোট অন একাউন্ট পাশ করানোর চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার৷ বিজনেস এডভাইজারি কমিটি তাতে সম্মতি জানালে ভোট অন একাউন্টের জন্য রাজ্য মন্ত্রিসভার অনুমোদন চাওয়া হবে৷


এদিকে আজ বুনিয়াদী শিক্ষা অধিকর্তা করোনা ভাইরাস নিয়ে সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশিকা জারি করেছেন৷ রাজ্যে পর্ষদ পরিচালিত বিদ্যালগুলিতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে৷ তাই, পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব প্রাপ্তদের সাবান, এলকোহল মিশ্রিত সেনিটাইজার এবং পর্যাপ্ত জল ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷ বুনিয়াদী শিক্ষা অধিকর্তার নির্দেশিকা অনুসারে পরীক্ষার্থীর এবং শিক্ষক শিক্ষিকাদের পরীক্ষার হলে ঢোকার আগে সাবান কিংবা এলকোহল মিশ্রিত সেনিটাইজার দিয়ে হাত ধুতে হবে৷ এদিকে, আগামী ১৬ মার্চ থেকে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি নিষ্ঠা স্থগিত রাখা হয়েছে৷ শিক্ষা দপ্তর নির্দেশিকা জারি করে এই ঘোষণা দিয়েছে৷


করোনা ভাইরাসের জন্য আসন্ন এডিসি নির্বাচন পিছিয়ে দেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে৷ এডিসি নির্বাচনের আগে সারা দেশে করোনা ভাইরাস নিয়ে পরিস্থিতি না শোধরালে এডিসি নির্বাচন পিছিয়ে দেওয়া হবে৷ সূত্রের খবর, এ বিষয়ে প্রশাসনিক স্তরে চিন্তা ভাবনা শুরু হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top