News Flash

  • Home
  • Uncategorized
  • পণ্য আমদানি-রফতানি আগরতলা আইসিপিতে চালু রয়েছে
Image

পণ্য আমদানি-রফতানি আগরতলা আইসিপিতে চালু রয়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ৷৷ করোনা ভাইরাসের মোকাবিলায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ত্রিপুরা থেকে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে দুই দেশের নাগরিকদের আসা-যাওয়া বন্ধ হয়ে গেছে৷ কিন্তু, পণ্য আমদানি-রফতানি এখনও প্রভাবিত হয় নি৷ ভারত সরকার সমস্ত ভিসা বাতিল করেছে, তাই বাংলাদেশী নাগরিক ত্রিপুরায় আসতে পারছেন না৷ তবে, এপাড়ে রয়ে গেছেন বাংলাদেশী নাগরিকরা দেশে ফিরে যেতে পারছেন৷ ত্রিপুরার আমদানি-রফতানিকারক সংগঠনের দাবি, আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে পণ্য আমদানি-রফতানি চালু রয়েছে৷ কিন্তু, শ্রীমন্তপুর এবং মুহুরীঘাট ইন্টিগ্রেটেড চেক পোস্ট দিয়ে পণ্য আমদানি-রফতানি বন্ধ করে দেওয়া হয়েছে৷


এ-বিষয়ে আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনার কিরীটি চাকমা বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় নেওয়া সতর্কতামূলক পদক্ষেপে দুই দেশের মধ্যে বাণিজ্যিক প্রভাব পড়েছে কিনা, তা এখনই বলা সম্ভব নয়৷ তবে, কিছুটা প্রভাব পড়বে তা অস্বীকার করার কোন উপায় নেই৷


এদিন আগরতলা ল্যান্ড পোর্ট ম্যানেজার দেবাশীষ নন্দী বলেন, বাংলাদেশের কোন নাগরিককে ত্রিপুরায় ঢুকতে দেওয়া হচ্ছে না৷ কারণ, ভারত সরকার সমস্ত ভিসা বাতিল করেছে৷ তবে, পণ্য আমদানি এবং রফতানি উভয়ই চালু রয়েছে৷ আমদানি-রফতানিকারক সংগঠনের জনৈক কর্মকর্তা জানিয়েছেন, আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে পণ্য আমদানি-রফতানি চালু রয়েছে ঠিকই৷ কিন্তু, শ্রীমন্তপুর এবং মুহুরীঘাট ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছে৷ কারণ, সেখানে পরীক্ষা-নিরীক্ষা করা এবং কোয়ারেন্টাইন-র কোন ব্যবস্থা নেই৷ সূত্রের খবর, আগামী সোম অথবা মঙ্গলবার থেকে আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়েও পণ্য আমদানি-রফতানি বন্ধ হয়ে যেতে পারে৷ অবশ্য, এমন কোন নির্দেশিকা ভারত সরকার এখনও জারি করেনি বলে জানিয়েছেন আগরতলা ল্যান্ড পোর্ট-র ম্যানেজার দেবাশীষ নন্দী৷


করোনা ভাইরাস নিয়ে উদ্বেগজনক পরিস্থিতি সম্পর্কে আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনার কিরীটি চাকমা বলেন, ভারত-বাংলাদেশ সতর্কতা অবলম্বন করেছে৷ ওই ভাইরাস মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থাও নিয়েছে৷ তাই,ভারত সরকার সমস্ত ভিসা বাতিল করেছে৷ তিনি আরও বলেন, বিশেষ প্রয়োজনে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকের রিপোর্ট নিয়ে ভিসা-র আবেদনে সম্মতি দেওয়া হবে, ভারত সরকারের নির্দেশিকায় এমন কোন কথা উল্লেখ নেই৷ ভারত সরকার সমস্ত ভিসা বাতিল করেছে৷ তাতে, মেডিকেল ভিসাও বাতিল হয়েছে৷ এদিকে, করোনা ভাইরাসের জন্য উদ্বেগজনক পরিস্থিতিতে ইন্দো-বাংলা বাণিজ্যে কেমন প্রভাব পড়বে তা এখনই অনুমান করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি৷ তাঁর কথায়, এই পরিস্থিতিতে বাণিজ্যে কিছুটা প্রভাব পড়া অস্বাভাবিক নয়৷ তবে, সমস্ত প্রতিকূলতা কাটিয়ে উঠতে আমরা সক্ষম, দাবি করেন তিনি৷ কিরীট চাকমা বলেন, এখন ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশী নাগরিকরা দেশে ফিরে যাচ্ছেন৷ কিন্তু, আগামীকাল থেকে সমস্ত ইন্টিগ্রেটেড চেক পোস্ট দিয়ে মানুষের যাতায়াত নিষিদ্ধ করা হচ্ছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top