News Flash

  • Home
  • Uncategorized
  • পেট্রোল ও ডিজেলে প্রতি লিটারে ৩ টাকা শুল্ক বৃদ্ধি করল সরকার
Image

পেট্রোল ও ডিজেলে প্রতি লিটারে ৩ টাকা শুল্ক বৃদ্ধি করল সরকার

নয়াদিল্লি, ১৪ মার্চ (হি.স.) : বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও এদেশে মহার্ঘ্য জ্বালানি তেল। শনিবার পেট্রোল ও ডিজেলের উপর প্রতি লিটারে ৩ টাকা শুল্ক বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার । জানা গিয়েছে, আন্তর্জাতিক বাজারে দাম হ্রাস পাওয়ার পর সরকারের রাজস্ব আয় কমে যাওয়ার ফলেই এই সিদ্ধান্ত।

অপ্রত্যক্ষ কর ও আবগারির কেন্দ্রীয় পর্ষদের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, লিটার পিছু পেট্রলে বিশেষ আবগারি শুল্ক (স্পেশ্যাল এক্সাইজ ডিউটি) দু’টাকা বাড়িয়ে আট টাকা করা হয়েছে । ডিজেলের ক্ষেত্রে প্রতি লিটারে তা চার টাকা করা হয়েছে । যা আগে লিটার পিছু দু’টাকা ছিল। এর ফলে, সরকারের কোষাগারে বছরে বাড়তি ৩৯,০০০ টাকা ঢুকবে বলে অনুমান আধিকারিকদের । একইসঙ্গে রোড সেসও বাড়ানো হয়েছে । প্রতি লিটার পেট্রল ও ডিজেলে রোড সেস এক টাকা বেড়েছে।

উল্লেখ্য, এখনও পর্যন্ত পেট্রল ও ডিজেলে প্রতি লিটারে যথাক্রমে ১৭.৯৮ টাকা এবং ১৩.৯৩ টাকা শুল্ক আদায় করে থাকে কেন্দ্র।ভারতের প্রয়োজনীয় তেলের প্রায় ৮০% বিদেশ থেকে আমদানি করা হয় । অপরিশোধিত তেলের দাম হ্রাস পাওয়ায় এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে কেন্দ্র তীব্র রাজস্ব ঘাটতির মুখোমুখি হচ্ছে । এই অবস্থায় এক্সাইজ ডিউটি ও রোড সেস বাড়ানোয় আবারও পেট্রল-ডিজেলের দাম উর্ধ্বমুখী হবে বলে আশঙ্কা একটি মহলের । কিন্তু ওয়াকিবহল মহলের দাবি, একলাফে অনেকটা শুল্ক বাড়লেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম থাকায় তা পুষিয়ে যাবে। ফলে বাড়তি শুল্কের বোঝা মালুম হবে না আমজনতার।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top