News Flash

  • Home
  • Uncategorized
  • বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
Image

বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ ৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার জোলাইবাড়ি হাসপাতাল চৌমুহনিতে বাইক দুর্ঘটনায় আহত এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় জিবি হাসপাতালে মৃত্যু হয়েছে৷ মৃত যুবকের নাম বিশ্বজিৎ কর্মকার৷ বাড়ি জোলাইবাড়ি পেশায় গ্যারেজ কর্মী৷


মঙ্গলবার অপর একটি বাইকের সঙ্গে ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হয়েছিল বিশ্বজিৎ৷ তাকে প্রথমে জোলাইবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে শান্তিরবাজার হাসপাতালে পাঠানো হয়৷ শান্তিরবাজার থেকে উদয়পুর গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়৷ অবস্থার অবনতি ঘটতে থাকলে সেখান থেকে তাকে জিবিতে স্থানান্তর করা হয়৷ কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷ চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়৷ পুলিশ এ ব্যাপারে মামলা গ্রহণ করেছে৷ বাইক দুটি থানায় নিয়ে গেছে পুলিশ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top