News Flash

  • Home
  • Uncategorized
  • অর্থের সংস্থান নেই, সুপ্রিম কোর্টে মামলা প্রত্যাহার করবেন ১০৩২৩
Image

অর্থের সংস্থান নেই, সুপ্রিম কোর্টে মামলা প্রত্যাহার করবেন ১০৩২৩

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ৷৷ অর্থের সংস্থান নেই৷ মাঝপথেই সুপ্রিম কোর্টে মামলা তুলে নেবেন বলে স্থির করেছেন এডহক ভিত্তিতে নিযুক্ত শিক্ষকরা৷ তবে, ত্রিপুরা সরকার সমস্ত দায়িত্ব নিক চাইছেন তাঁরা৷ আজ রাজ্যভিত্তিক কনভেনশনের মঞ্চ থেকে এই ঘোষণা দিয়েছেন এডহক শিক্ষকরা৷
এদিন কনভেনশনের মঞ্চ থেকে এডহক শিক্ষক সংগঠনের জনৈক কর্মকর্তা বলেন, আগামী ১৫ মার্চের আগে ত্রিপুরা সরকার কোন ইতিবাচক ভূমিকা না নিলে তাঁরা বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷

তিনি বলেন, সুপ্রিম কোর্টে মামলা পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান হয়নি৷ এখন ওই মামলা পরিচালনা আমাদের সাধ্যের বাইরে চলে গেছে৷ তাই, ১৫ মার্চের আগে ত্রিপুরা সরকার আমাদের বিষয়ে স্থায়ী পদক্ষেপ না নিলে সুপ্রিম কোর্ট থেকে মামলা প্রত্যাহার করে নেব আমরা৷

সাথে তিনি যোগ করেন, মামলা প্রত্যাহার করার পর দেখবো ত্রিপুরা সরকার আমাদের সহায়তায় কিভাবে এগিয়ে আসে৷
প্রসঙ্গত, আগামী ৩১ মার্চ ১০৩২৩ এডহক শিক্ষকদের চাকুরীর মেয়াদ সমাপ্ত হয়ে যাবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top