News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লি হিংসায় ক্ষতিগ্রস্থদের জন্য অর্থ সংগ্রহ, সন্দেহজনক বল বিজেপি
Image

দিল্লি হিংসায় ক্ষতিগ্রস্থদের জন্য অর্থ সংগ্রহ, সন্দেহজনক বল বিজেপি

আগরতলা, ৯ মার্চ (হি. স.) : হটাৎ ত্রিপুরায় সিপিএম-র দিল্লি হিংসায় সাহায্যের নামে অর্থ সংগ্রহের বিষয়টিকে সন্দেহের চোখে দেখছে বিজেপি। দলের প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যী সন্দেহ প্রকাশ করে বলেন, ওই অর্থ সংগ্রহ কালো টাকা সাদা করার কৌশল হতে পারে। এদিকে, সফলতার সাথে দুই বছর পূর্তির জন্য ত্রিপুরা সরকারকে অভিনন্দন জানিয়েছে বিজেপি। 

আজ সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে নবেন্দু বলেন, আজকের দিনে দুই বছর আগে এক অভিশপ্ত অধ্যায়ের ইতি টেনেছিলেন ত্রিপুরার মানুষ। বাম অপশাসনে নানাভাবে নির্যাতিত এবং যারা খুন হয়েছেন তাঁদের আজ স্মরণ করেছে বিজেপি। তিনি কটাক্ষ করে বলেন, ত্রিপুরায় বিজেপি-আইপিএফটি জোট সরকারের দুই বছর পূর্তিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতার কৌটা নিয়ে রাস্তায় বেরিয়ে অর্থ সংগ্রহের বিষয়টি যথেষ্ট রহস্যজনক। 

এদিন তিনি প্রশ্ন করেন, সিপিএম অর্থ সংগ্রহ করে কাকে দেবে। কারণ, কেন্দ্রীয় সরকার দিল্লি হিংসায় ক্ষতিগ্রস্থদের যথেষ্ট সহায়তা করছে। ফলে, ত্রিপুরায় সিপিএম-র সংগৃহিত অর্থ কোথায় তার প্রমান দেওয়া উচিত। তাঁর দাবি, ওই অর্থ সংগ্রহ কালো টাকা সাদা করার কৌশল হতে পারে। এদিন তিনি মনে করিয়ে দেন, বাম জমানায় দিল্লিতে এ কে গোপালন ভবন নির্মাণের সিংহভাগ টাকা ত্রিপুরা থেকে পাঠানো হয়েছে। 

তিনি বলেন, সিপিএম আজ যে অর্থ সংগ্রহ করছে তার কোন রাশিদ দেওয়া হচ্ছে। ফলে, ওই টাকা প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে নাকি মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে করা হবে, তা স্পষ্ট করুক সিপিএম।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top