News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান দূর্ঘটনায় হত দুই
Image

পৃথক স্থানে যান দূর্ঘটনায় হত দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মার্চ৷৷ রাজধানী যোগেন্দ্রনগর বিদ্যাসাগর ব্রীজ সংলগ্ণ এলাকায় ট্রিপারের ধাক্কায় প্রাণ গেল এক হকারের৷ তার নাম ননীগোপাল রায়৷ বাড়ি জগহরি মুড়া৷ দমকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷

দীর্ঘদিন যাবত এই এলাকায় একটি ট্রাফিক পয়েন্ট এবং একটি স্পীড বেকারের দাবি স্থানীয় জনগণ করে আসলেও আজ অব্দি তার ব্যবস্থা হয়নি৷ ফলে মাটি নিয়ে যাওয়া ট্রিপার থেকে শুরু করে মোটর সাইকেল সকল গাড়ি খুব দ্রুত গতিতে চলাচল করে তাই অঞ্চলটিতে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা বলে জানালেন এলাকাবাসী৷


এদিকে, সড়ক দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক যুবক৷ ঘটনাটি ঘটেছে উদয়পুরের ধবজনগরে ডনবসকো সুকলের সামনে৷ নিহত যুবকের নাম ধীরাপদ চাকমা৷ তিনি গোমতী জেলা পুলিশ সুপারের অফিসের ক্লার্ক৷ তাঁর বাড়ি শিলাছড়ীতে৷ দূর্ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে৷ একটি বেপরোয়া গাড়ির ধাক্কায় তিনি বাইক থেকে ছিটকে পড়ে যান৷ তাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়৷ ফায়ার সার্ভিসের কর্মীরা মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে৷ এদিকে আর কে পুর থানার পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়েছে৷ ঘাতক গাড়িটিকে সনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top