News Flash

  • Home
  • Uncategorized
  • পি আর বাড়িতে গৃহবধূ নির্যাতন মামলায় ধৃত ৫ জন জেল হাজতে
Image

পি আর বাড়িতে গৃহবধূ নির্যাতন মামলায় ধৃত ৫ জন জেল হাজতে

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৬ মার্চ৷৷ পিআর বাড়ি থানার অধীন শ্রীনগর গ্রামের গৃহবধূর উপর বর্বরোচিত নির্যাতনের মামলায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে৷ আদালত তাদের জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছে৷


দক্ষিণ জেলার রাজনগর ব্লকের পি আর বাড়ি থানার অধীন শ্রীনগর গ্রামে নির্যাতিতা এক গৃহবধূ ৷ ঘটনাটি ঘটে তেসরা মার্চ রাত সাড়ে দশটা নাগাদ৷ দুবৃত্তরা ঘরের দরজা ভেঙে প্রবেশ করে গৃহবধূর স্বামীর সামনে শারীরিক-মানসিক নির্যাতন করে৷ পাশাপাশি তখন ওই বাড়িতে উপস্থিত আত্মীয় স্বজনকেও রেহাই দেয়নি দুর্বৃত্তরা৷ এছাড়া বিভিন্ন রকমের কুপ্রস্তাব দেওয়ার পর রাজি না হওয়াতে দুর্গা মন্দিরে নিয়ে গিয়ে সারারাত গাছের সাথে বেঁধে নির্যাতন করতে থাকে৷এখানে শেষ নয় জোর করে আত্মীয় সম্পর্ক বেয়াইয়ের সাথে বিয়ে দেওয়া হয় গৃহবধূকে৷ স্বামীর সামনেই চলছে দুর্বৃত্তদের নির্যাতন৷
ামী বিভিন্নভাবে কাকুতি মিনতি করার পরও রেহাই পায়নি গৃহবধূ ৷

আহত মহিলা ঘটনার বিবরণ জানিয়ে দুর্বৃত্তদের নামধাম সহ ১০ জনের বিরুদ্ধে থানায় মামলা করার পর অবশেষে পুলিশ পাঁচজন অভিযুক্তকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার৷ শুক্রবার বিলোনিয়া জেলা ও দায়রা আদালতে তোলা হয় অভিযুক্তদের৷ বিলোনিয়া জেলা ও দায়রা আদালত সিডি তলব করে ৫ অভিযুক্তকে জেল হাজতে রাখার নির্দেশ দিয়ে আগামী ১২ ই মার্চ পুনরায় আদালতে তোলার নির্দেশ দেয়৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top