News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরাসহ ১২টি রাজ্যে রেশন পোর্টাবিলিটি-র সুবিধা চালু
Image

ত্রিপুরাসহ ১২টি রাজ্যে রেশন পোর্টাবিলিটি-র সুবিধা চালু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ৷৷ দেশের মধ্যে ১২টি রাজ্যের সাথে রেশন কার্ড পোর্টাবিলিটি সুবিধা রয়েছে ত্রিপুরায়৷ ফলে ওই রাজ্যগুলিতে গিয়ে ত্রিপুরার নাগরিক রেশন সামগ্রী তুলতে পারবেন৷ গত ১ জানুয়ারি থেকে ওই সুবিধা চালু হয়েছে৷ এতে একের পর এক রাজ্য যুক্ত হয়েছে৷


মূলত, এক দেশ এক রেশন যোজনার অধীন এই সুবিধা প্রদান করা হচ্ছে৷ এ-বিষয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী মনোজকান্তি দেব বলেন, ত্রিপুরা-সহ অন্ধ্রপ্রদেশ, গোয়া, গুজরাট, হরিয়ানা, ঝাড়খণ্ড, কেরালা, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান এবং তেলেঙ্গানায় রেশন কার্ড পোর্টাবিলিটি সুবিধা চালু হয়েছে৷ জুন-জুলাইয়ের মধ্যে বাকি রাজ্যগুলির সাথেও এই সুবিধা উপলব্ধ হয়ে যাবে৷


মন্ত্রীর কথায়, ত্রিপুরায় ৯ লক্ষ ১৭ হাজার ৯৭৪টি রেশন কার্ড রয়েছে৷ তার মধ্যে প্রতি মাসে গড়ে ৮ লক্ষ ৭৫ হাজার কার্ড ব্যবহার হচ্ছে৷ তাঁর দাবি, রেশন কার্ড পোর্টাবিলিটি চালু হওয়ার পর থেকে ২৩,৬৪১ জন এই সুবিধার সুযোগ নিয়েছেন৷ তাঁরা ত্রিপুরার বিভিন্ন রেশন দোকানে রেশন সামগ্রী সংগ্রহ করেছেন৷


তিনি জানান, ত্রিপুরায় ১৮১২টি রেশন দোকান রয়েছে৷ তার মধ্যে প্রায় ৩৮টি রেশন দোকান এখনও ইন্টারনেট সুবিধার ব্যবস্থা করতে পারেনি৷ তাই সেখানে ম্যানুয়ালি রেশন সামগ্রী প্রদান করা হচ্ছে৷ তাঁর দাবি, ওই রেশন দোকানগুলিতে অনলাইন ব্যবস্থা চালু করার জন্য বিভিন্ন টেলিকম সার্ভিস প্রোভাইডারদের সাথে আলোচনা হয়েছে৷ কিন্তু, এখনও কোনও সুরাহা হয়নি৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top