নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ৷৷ বাইক দূর্ঘটনায় প্রাণ হারলেন এক যুবক৷ আহত হয়েছেন আরও এক যুবক৷ দূর্ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে আমতলী সুকল সংলগ্ণ জাতীয় সড়কে৷ টিআর০১-একে-৭৮২৪ নম্বরের একটি বাইক নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে আগরতলার দিকে আসছিল ভাস্কর ছেত্রী ও বিনিন প্রসাদ৷ দুজনেই বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিষয়ের ২য় সেমিস্টারের ছাত্র৷
বাইকটি আমতলী সুকল সংলগ্ণ এলাকায় পৌঁছতেই একটি গাড়ি বাইকে ধাক্কা দেয়৷ তাতে বাইকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন৷ দুজনেই রাস্তার উপর ছিটকে পড়ে যায়৷ ঘটনাস্থলেই প্রাণ হারায় ভাস্কর ছেত্রী৷ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷
আহত বিপিন প্রসাদকে স্থানীয় জনগণ হাসপাতালে পাঠানোর ব্যবস্থ করেছে৷ পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়েছে৷ ঘাতক গাড়িটির সন্ধানে তল্লাসী চালানো হচ্ছে৷ রাতে খবর লেখা পর্যন্ত গাড়িটির কোন হদিশ মিলেনি৷

