News Flash

  • Home
  • Uncategorized
  • কারও কোনও ক্ষতি হবে না, ইয়েস ব্যাঙ্কে সঙ্কটে নির্মলার আশ্বাস
Image

কারও কোনও ক্ষতি হবে না, ইয়েস ব্যাঙ্কে সঙ্কটে নির্মলার আশ্বাস

নয়াদিল্লি, ৬ মার্চ (হি.স.): ইয়েস ব্যাঙ্কের সঙ্কটে আমানতকারীদের কারও কোনও ক্ষতি হবে না| সমস্ত আমানতকারীদের টাকা সুরক্ষিত রয়েছে| শুক্রবার এমনই আশ্বাস দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ| অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-র সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি আমি| আমানতকারী, ব্যাঙ্ক এবং অর্থনীতির স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে|

ইয়েস ব্যাঙ্ক থেকে গ্রাহকদের টাকা তোলার ক্ষেত্রে ঊর্ধ্বসীমা সাময়িক বেঁধে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)| আরবিআই জানিয়েছে, ৩ এপ্রিলের মধ্যে আমানতকারীরা ৫০ হাজার টাকার বেশি তুলতে পারবেন না| নির্ধারিত এই সময়ের মধ্যে কোনও ঋণও দিতে পারবে না বেসরকারি এই ব্যাঙ্কটি| এখানেই শেষ নয়, ৩০ দিনের জন্য ইয়েস ব্যাঙ্কের পরিচালন পর্ষদও ভেঙে দেওয়া হয়েছে| প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন সিএফও প্রশান্ত কুমারকে| বৃহস্পতিবার সন্ধ্যায় এই নির্দেশিকা জারি করেছিল আরবিআই|

আরবিআই-এর এই কড়াকড়ির কারণে উদ্বেগ ও উত্কণ্ঠার মধ্যে রয়েছেন গ্রাহকরা| ইয়েস ব্যাঙ্ক থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা আরবিআই বেঁধে দেওয়ার পরই, শুক্রবার সকাল থেকেই ভারতের বিভিন্ন রাজ্যে টাকার তোলার হিড়িক পড়ে যায় গ্রাহকদের মধ্যে| শুক্রবার সকালে মুম্বইয়ে ইয়েস ব্যাঙ্কের ফর্ট ব্রাঞ্চের সামনে গ্রাহকদের লম্বা লাইন পড়ে যায়| টাকা তোলার জন্য ব্যাঙ্ক খোলার অনেক আগে থেকেই লম্বা লাইন করে দাঁড়িয়ে ছিলেন গ্রাহকরা|

এমতাবস্থায় গ্রাহকদের আশ্বস্ত করে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন, ‘সমস্ত আমানতকারীদের আশ্বস্ত করতে চাই, তাঁদের টাকা সুরক্ষিত রয়েছে| আরবিআই-এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি আমি| আমানতকারী, ব্যাঙ্ক এবং অর্থনীতির স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে|’ অর্থমন্ত্রী আরও জানিয়েছেন, ‘আরবিআই গভর্নর আমাকে আশ্বস্ত করেছেন শীঘ্রই এই বিষয়টির সমাধান হবে| আরবিআই এবং ভারত সরকারের এ দিকেই নজর রয়েছে| আমি নিজেও আরবিআই-এর সঙ্গে কয়েক মাস ধরে ব্যক্তিগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি এবং সবার স্বার্থেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি|’

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top