News Flash

  • Home
  • Uncategorized
  • সাত কংগ্রেস সাংসদের সাসপেন্ড নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন অধীর
Image

সাত কংগ্রেস সাংসদের সাসপেন্ড নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন অধীর

নয়াদিল্লি, ৫ মার্চ (হি.স.) : সাত কংগ্রেস সাংসদের সাসপেন্ড নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন অধীর রঞ্জন চৌধুরী। বিষয়টিকে স্বৈরাতন্ত্র আখ্যা দিয়ে বর্ষীয়ান এই কংগ্রেস নেতার দাবি সাসপেন্ডের সিদ্ধান্ত অধ্যক্ষের নয়, কেন্দ্রীয় সরকারের। যা কোনও ভাবেই মেনে নেবে না কংগ্রেস।

বৃহস্পতিবার অধীর রঞ্জন চৌধুরী বলেন যে বিগত দুইদিন ধরে সংসদে আসেননি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। এর থেকে প্রমাণিত হয় যে কংগ্রেস সদস্যদের সাসপেন্ড করার সিদ্ধান্ত তার নয় কেন্দ্রীয় সরকারের। যা এখনও স্বীকার করা হচ্ছে না। কংগ্রেসের অবস্থান স্পষ্ট করে দিয়ে তিনি বলেন, সরকারের এমন সিদ্ধান্তের সামনে নতজানু হবে না কংগ্রেস। কেন্দ্রের বিরুদ্ধে লড়াই চলবে। সরকারের বিরুদ্ধে একাট্টা বিরোধী। সেই কারণে হুড়োহুড়ি করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অধীর অভিযোগ করেন যে সংসদের ভেতরেও স্বৈরাতান্ত্রিক পরিস্থিতি তৈরি হয়েছে। সেই কারণে দিল্লির হিংসা নিয়ে আলোচনা হচ্ছে না। কংগ্রেসের আন্দোলনকে ঠাণ্ডা করার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top