News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লীতে হিংসার প্রতিবাদে আগরতলায় সিপিএমের প্রতিবাদ মিছিল
Image

দিল্লীতে হিংসার প্রতিবাদে আগরতলায় সিপিএমের প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ ৷৷ দিল্লিতে বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে এবং ঘটনার বিচারবিভাগীয় তদন্তের দাবিতে আগরতলায় বুধবার সিপিআইএমের প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত হয়৷ মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷


মিছিলে অংশ নিয়ে সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক পবিত্র কর বলেন, দিল্লিতে দাঙ্গার জন্য স্বরাষ্ট্রমন্ত্রক ও দিল্লি সরকার দায়ী৷ প্রধানমন্ত্রী এই দাঙ্গার ঘটনার ৫৯ ঘণ্টা পর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন৷ দিল্লি পুলিশ দর্শকের মতো দাঁড়িয়ে ঘটনা প্রত্যক্ষ করেছে৷ দাঙ্গায় ৪৪জন মানুষ প্রাণ হারিয়েছেন৷ প্রচুর বাড়িঘর জ্বালিয়ে নেওয়া হচ্ছে৷ পরীক্ষার্থীদের বই, এডমিড কার্ট পুড়িয়ে দেওয়া হয়েছে৷ ব্যবসায়ীদের ব্যবসা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে৷ নিহতদের প্রত্যেকের পরিবারকে সরকারি চাকরি এবং উপযুক্ত ক্ষতিপূরণ দেবার ব্যবস্থা করতে হবে৷ পুড়িয়ে দেওয়া বাড়িঘর সরকারকে তৈরি করে দিতে হবে৷


ব্যবসা বাণিজ্য শুরু করার জন্য সমস্ত দায়িত্ব সরকারকে গ্রহণ করতে হবে৷ সুপ্রিমকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে বিচারের ব্যবস্থা করতে হবে৷ যে সমস্ত বিজেপি নেতারা, মন্ত্রীরা দাঙ্গায় মদত দিয়েছেন তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করতে হবে৷ আগামী ৯ মার্চ দিল্লির ক্ষতিগ্রস্তদের জন্য সিপিআইএম সাহায্য সংগ্রহ করবে বলে জানান সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর৷ রাজ্যের সর্বত্রই সাহায্য সংগ্রহ করা হবে বলেও জানান তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top