News Flash

  • Home
  • Uncategorized
  • পালা বদলের দুই বছর পূর্তি, রাজ্যবাসীর মঙ্গল প্রার্থনা মুখ্যমন্ত্রীর
Image

পালা বদলের দুই বছর পূর্তি, রাজ্যবাসীর মঙ্গল প্রার্থনা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মার্চ৷৷ আজ ৩ মার্চ ত্রিপুরায় ক্ষমতার পালা বদলের দ্বিতীয় বছর পূর্তি৷ তাই, মঙ্গলবার দিনের শুরুতেই মাতা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ নিয়ে ত্রিপুরাবাসীর মঙ্গল কামনা করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ আজকের দিনটি বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটি মুক্তি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে৷


২০১৮ সালে এমনি এক সূযর্োদয় দীর্ঘ ২৫ বছরের অন্ধকার যুগের অবসান করবে, তা হয়ত অনেকেই ভাবেননি৷ কিন্তু বেলা যত গড়িয়েছিল, দিনের আলোর মত সব পরিষ্কার হয়ে গিয়েছিল৷ ত্রিপুরায় প্রথমবার বিজেপি-আইপিএফটি জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বামফ্রন্টকে ক্ষমতা থেকে উৎখাত করেছিল৷ ৩ মার্চ, এই তারিখটি তাই ত্রিপুরার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে৷ আজ ত্রিপুরায় ক্ষমতার পালা বদলের ২ বছর পূর্তি৷ তাই, দিনের শুরুতেই মাতা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ নিয়ে ত্রিপুরাবাসীর মঙ্গল কামনা করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ আজকের দিনটি বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটি মুক্তি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে৷


আজ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক টুইট বার্তায় লেখেন, ২০১৮ সালে আজকের দিনেই ২৫ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ভারতীয় জনতা পার্টির প্রতি রাজ্যবাসীর দেওয়া ঐতিহাসিক জনাদেশ প্রকাশিত হয়েছে৷ এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে সরকার কাজ করছে৷ তিনি আরও লেখেন, আমার বিশ্বাস বহুকাঙ্খিত, সমৃদ্ধ ও স্বাবলম্বী রাজ্য গড়ে তোলার ক্ষেত্রে আমরা সম্মিলিতভাবে সফল হবই৷ মুখ্যমন্ত্রী সকল ত্রিপুরাবাসীকে এদিক আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন৷


আজ ত্রিপুরার মুখ্যমন্ত্রী সস্ত্রীক উদয়পুরে মাতা ত্রিপুরেশ্বরীর মন্দিরে পূজা দিয়েছেন৷ সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে তিনি জানিয়েছেন, আজ সকল ত্রিপুরাবাসীর সুখ ও সমৃদ্ধির জন্য মাতা ত্রিপুরা সুন্দরীর কাছে প্রার্থনা করেছি৷ আজ এক বিশেষ দিন, যখন দুই বছর আগে বিজেপি বিপুল জনাদেশ পেয়েছিল৷ এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ও ছিলেন৷


এদিকে, পশ্চিম ত্রিপুরা আসনে সাংসদ প্রতিমা ভৌমিকও সকল ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন৷ তিনি এক ফেইসবুক বার্তায় বলেন, যাঁদের আশীর্বাদে ২০১৮ সালে আজকের দিনেই ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টি-আইপিএফটি জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, সকল কার্যকরতা এবং আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই৷ তিনি দৃঢ়তার সাথে বলেন, এই সরকার ত্রিপুরাবাসীর সর্বাঙ্গীন বিকাশ সাধনে প্রতিজ্ঞাবদ্ধ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top