News Flash

  • Home
  • Uncategorized
  • কলেজ পড়ুয়া ১৪,৬০৮ জনকে স্মার্ট ফোন দেবে রাজ্য সরকার, মন্ত্রিসভার সিদ্ধান্ত
Image

কলেজ পড়ুয়া ১৪,৬০৮ জনকে স্মার্ট ফোন দেবে রাজ্য সরকার, মন্ত্রিসভার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মার্চ৷৷ রাজ্যে কলেজের অন্তিম বর্ষের ছাত্রছাত্রীদের স্মার্ট ফোন দেবে রাজ্য সরকার৷ মঙ্গলবার মন্ত্রিসভা এই সিদ্ধান্তের অনুমোদন দিয়েছে৷ তাতে, মোট ২২টি সাধারণ ডিগ্রি কলেজ সহ ৩৮ কলেজের ১৪,৬০৮ জন ছাত্রছাত্রীকে স্মার্ট ফোন দেওয়া হবে৷ এর জন্য রাজ্য সরকারের কোষাগার থেকে ৭ কোটি ৩০ লক্ষ ৪০ হাজার টাকা ব্যয় হবে৷ মন্ত্রিসভার বৈঠকের পর আজ সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার ঘোষণা দেন শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ৷ স্বাভাবিকভাবেই, ত্রিপুরায় পালা বদলের দ্বিতীয় বর্ষ পূর্তিতে বিজেপি-আইপিএফটি জোট সরকারের এই ঘোষনা আরও একটি উপহার বলে মনে করা হচ্ছে৷ অবশ্য, এই ঘোষণা নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের উপলক্ষ বলেও ধারণা করা হচ্ছে৷


আজ শিক্ষা মন্ত্রী বলেন, ২০২০-২১ অর্থ বছরে কলেজের অন্তিম বর্ষের ছাত্রছাত্রীদের স্মার্ট ফোন দেওয়ার সিদ্ধান্ত ত্রিপুরায় মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে৷ তাঁর কথায়, ত্রিপুরায় সাধারণ ডিগ্রি কলেজ, টেকনিক্যাল কলেজ এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় মিলিয়ে মোট ২২টি ডিগ্রি কলেজ সহ ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪,৬০৮ জন ছাত্রছাত্রীকে ওই স্মার্ট ফোন দেওয়া হবে৷ ছাত্রছাত্রীদের অনলাইনে আবেদন জানাতে হবে৷


এ-বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে তিনি বলেন, সর্বনিম্ন ১৮ বছর এবং সবর্োচ্চ ২৫ বছর বয়সের ছাত্রছাত্রীরাই ওই যোজনায় সুযোগ নিতে পারবেন৷ সে-ক্ষেত্রে স্মার্ট ফোন কিনে সমস্ত কাগজপত্র কলেজ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা করে ওই ছাত্রের ব্যাঙ্ক একাউন্টে টাকা পাঠানো হবে৷ তিনি বলেন, স্মার্ট ফোন কেনার জন্য একজন ছাত্র সবর্োচ্চ ৫০০০ টাকা দাবি করতে পারবেন৷ তাঁর বক্তব্য, প্রত্যেক ছাত্রের জন্য বরাদ্দ ৫০০০ টাকা হিসেবে মোট ৭ কোটি ৩০ লক্ষ ৪০ হাজার সরকারের ওই যোজনায় খরচ হবে৷


শিক্ষামন্ত্রীর দাবি, ছাত্রছাত্রীদের প্রযুক্তির প্রতি আরও আকৃষ্ট করার লক্ষ্যে ওই যোজনা আনা হয়েছে৷ তিনি বলেন, আপাতত ৩৮টি কলেজের চিহ্ণিত ছাত্রছাত্রীদের ওই যোজনায় স্মার্ট দেওয়া হবে৷ পরবর্তী সময়ে যোজনার পরিসর বৃদ্ধির চিন্তাভাবনা করা হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top