News Flash

  • Home
  • Uncategorized
  • ৫৪ জন অস্নাতক শিক্ষকের অফার বিলি করল দপ্তর
Image

৫৪ জন অস্নাতক শিক্ষকের অফার বিলি করল দপ্তর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মার্চ৷৷ রাজ্যে পালা বদলের দু বছর পূর্তিতে বেকারদের জন্য উপহারের ডালি নিয়ে হাজির হয়েছে বিজেপি-আইপিএফটি জোট সরকার৷ নির্বাচনে জয়ের বর্ষপূর্তিতে অস্নাতক স্তরে ৫৪ জন শিক্ষক নিয়োগে অফার ছেড়েছে ত্রিপুরার শিক্ষা দফতর৷ তাঁদের ৬ মার্চ থেকে ১২ মার্চের মধ্যে কাজে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে৷ শিক্ষা দফতরের নির্দেশিকা অনুযায়ী তাঁরা প্রতিমাসে ১৬,০৫০ টাকা স্থির বেতন পাবেন৷


অস্নাতক স্তরে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছিল বেশ কয়েকদিন ধরে৷ টেট উত্তীর্ণ হয়ে প্রচুর চাকরি প্রত্যাশী অপেক্ষায় রয়েছেন৷ অবশেষে মঙ্গলবার শিক্ষা দফতর অস্নাতক শিক্ষক নিয়োগে অফার ছেড়েছে৷ তাতে, ঊনকোটি, ধলাই, উত্তর ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরা, গোমতি, সিপাহিজলা এবং পশ্চিম ত্রিপুরা জেলায় সুকলগুলিতে শিক্ষক নিয়োগ করা হয়েছে৷


শিক্ষা দফতরের নির্দেশিকা মোতাবেক, ঊনকোটি জেলায় সবচেয়ে বেশি অস্নাতক শিক্ষক নিয়োগ করা হয়েছে৷ ওই জেলায় ১৭ জন অস্নাতক শিক্ষক নিয়োগ করা হয়েছে৷ এছাড়া, ধলাই জেলায় ৯ জন, উত্তর ত্রিপুরা জেলায় ১৩ জন, দক্ষিণ ত্রিপুরা জেলায় ১০ জন, গোমতি জেলায় ৩ জন এবং সিপাহিজলা ও পশ্চিম ত্রিপুরা জেলায় ১ জন করে অস্নাতক শিক্ষক নিয়োগ করা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top