News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্ত ঘোটালা : যশপালের জামিনের আবেদনের পরবর্তী শুনানি ১২ মার্চ
Image

পূর্ত ঘোটালা : যশপালের জামিনের আবেদনের পরবর্তী শুনানি ১২ মার্চ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মার্চ৷৷ পূর্ত ঘোটালায় ধৃত প্রাক্তন মুখ্যসচিব ওয়াই পি সিংহের জামিনের আবেদনের আজ ফের ত্রিপুরা হাইকোর্টে শুনানি হয়েছে৷ আগামী ১২ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন বিচারপতি অরিন্দম লোধ৷


এ বিষয়ে পিপি বতন দত্ত বলেন, রাজ্যে সর্ববৃহৎ আর্থিক ঘোটালায় প্রাক্তন মুখ্যসচিব ওয়াই পি সিংহ এখন জেল হেফাজতে রয়েছেন৷ তাঁর বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ ও তথ্য সংগ্রহ করতে পেড়েছেন তদন্তকারী অফিসাররা৷ তিনি বলেন, আজ ত্রিপুরা হাইকোর্টে ওয়াই পি সিংহের জামিনের আবেদনের শুনানি হয়েছে৷
রতন দত্ত বলেন, ওয়াই পি সিংহের স্ত্রী অর্চনা সিংহ সিআরপিসি-র ৪৩৯ ধারার অন্তর্গত তাঁর স্বামীর জামিনের আবেদন করেন৷ আজ বিচারপতি অরিন্দম লোধের বেঞ্চে ওই জামিনের আবেদনের শুনানি হয়েছে৷ গত ২৭ ফেব্রুয়ারি ওই আবেদনের শুনানি হয়েছিল৷

তখন আদালত কেস ডায়েরি চেয়েছিল৷ আজ ফের আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে আগামী ১২ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেছে৷ ওই দিন আদালতে কেস ডায়েরি জমা দেওয়ার জন্য বিচারপতি লোধ নির্দেশ দিয়েছেন৷ সম্ভবত, ওই দিন ওয়াই পি সিংহের জামিনের আবেদনের ফয়সালা হতে পারে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top