News Flash

  • Home
  • Uncategorized
  • পোলিও নির্মূল অভিযান ইন্টিগ্রেটেড চেকপোস্টেও
Image

পোলিও নির্মূল অভিযান ইন্টিগ্রেটেড চেকপোস্টেও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মার্চ৷৷ আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) ব্যবহার করে ত্রিপুরায় প্রবেশ করা হাজার হাজার অভিবাসীর শিশু সন্তানদের পোলিও খাওয়ানো হচ্ছে৷ জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরায় চালু করা একটি বিশেষ পোলিও নির্মূল অভিযানের অন্তর্গত ওই টিকা দেওয়া হয়েছে৷ ২০১১-১২ সালে ত্রিপুরাকে পোলিও মুক্ত রাজ্য ঘোষণার পরে আন্তর্জাতিক প্রবেশদ্বারগুলিতে টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ পশ্চিম ত্রিপুরা জেলার চিফ মেডিকেল অফিসারের দেওয়া রিপোর্ট অনুযায়ী, গত দুই বছরে আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্টের মাধ্যমে ভারতে প্রবেশ করা দুই সহস্রাধিক শিশুকে পোলিও খাওয়ানো হয়েছে৷


‘‘পোলিও নির্মূল অভিযানের অংশ হিসাবে এই অভিযান অনেক আগে থেকেই শুরু হয়েছিল৷ এই রোগের সাথে মোকাবিলা করার তিনটি নির্দিষ্ট স্তর রয়েছে৷ পশ্চিম ত্রিপুরা জেলা চিফ মেডিকেল অফিসার ডাঃ দেবাশীষ দাস বলেন, পোলিও মুক্ত পর্যায় অর্জনের পরে আমরা ওই অভিযান আরও তীব্রতর করেছিলাম৷ তাতে, পরবর্তী কয়েক বছরের মধ্যে পোলিও নির্মূলের পর্যায়ে পৌঁছে গিয়েছিলাম এবং এখন আমরা পোলিও নির্মূল মোডে ওই কর্মসূচি পরিচালনা করছি৷


তিনি বলেন, ২০১০-১১ সালে আন্তর্জাতিক প্রবেশ দ্বারগুলিতে পোলিও বুথ স্থাপন করে হয়েছে৷ এরপর থেকে নিয়মিতভাবে ওপার থেকে আসা শিশুদের পোলিও খাওয়ানো হচ্ছে৷ তাঁর দাবি, ২০১৮-১৯ অর্থ বছরে ১২০৯ এবং ২০১৯-২০ অর্থ বছরের জানুয়ারি পর্যন্ত ১০৯৬ জন শিশুকে পোলিও খাওয়ানো হয়েছে৷


পোলিও টিকা প্রদান কর্সূচির দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ডাঃ মধুসুধন চৌধুরী বলেন, শুধু আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট নয়, সারা ত্রিপুরায় সমস্ত আন্তর্জাতিক প্রবেশদ্বারে পোলিও টিকা দেওয়ার ব্যবস্থা রয়েছে৷ সূত্রের খবর, ত্রিপুরা পোলিও মুক্ত রাজ্য হয়েও একজন শিশুকে ওই রোগে আক্রান্ত হিসেবে পাওয়া গেছে৷ ফলে এখন পোলিও নিয়ে বিশেষ গুরুত্ব দিয়েছে স্বাস্থ্য দফতর৷ বাংলাদেশকে ব্যবহার করে আফগানিস্থান ও নাইজেরিয়ার বহু মানুষ ত্রিপুরায় প্রবেশ করছে৷ তাই, প্রবেশদ্বারে পোলিও নির্মূল অভিযান চালানো খুবই জরুরি বলে মনে করা হচ্ছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top