News Flash

Image

শাহিনবাগে জারি ১৪৪ ধারা

নয়াদিল্লি, ১ মার্চ (হি.স.) : সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রবিবার সকালে শাহিনবাগে জারি করা হল ১৪৪ ধারা। যে কোনও পরিস্থিতি মোকাবিলা করার জন্য বিপুল সংখ্যায় পুলিশকর্মী ও সিআরপিএফ জওয়ানদের মোতায়েন করা হয়েছে।


অতিডানপন্থী সংগঠন হিন্দুসেনার তরফ থেকে পয়লা মার্চের মধ্যে বিক্ষোভকারীদের অবস্থান তুলে নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। এদিনই সেই সময় সীমা শেষ হয়ে যাচ্ছে। ফলে অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো জন্য বিপুল পরিমাণে পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। এদিন হিন্দুসেনার শাহিনবাগে সমাবেশ করার কথা ছিল কিন্তু পুলিশের হস্তক্ষেপে শনিবার নিজেদের ঘোষিত কর্মসূচির থেকে পিছু হটে হিন্দুসেনা। পুলিশের যুগ্ম-কমিশনার ডি সি শ্রীবাস্তবস জানিয়েছেন, আইনশৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিশাল পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।


উল্লেখ করা যেতে পারে ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে শাহিনবাগে অবস্থান বিক্ষোভে বসেছে বহু মহিলা। মূলত সিএএ বিরোধী বিক্ষোভ সংগঠিত করা হয়েছে শাহিনবাগে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top