News Flash

  • Home
  • Uncategorized
  • শপথ নিলেন মালেশিয়ার নতুন প্রধানমন্ত্রী
Image

শপথ নিলেন মালেশিয়ার নতুন প্রধানমন্ত্রী

কুয়ালালামপুর, ১ মার্চ (হি.স.):  মালেশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মুহিউদ্দীন ইয়াসিন। রবিবার জাতীয় প্রাসাদে প্রথাগত মালয় পোশাক পরে দেশের অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।  


রবিবার  স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ক্ষমতাসীন পাকাতান হারাপান জোট থেকে বেরিয়ে যাওয়া মালয়েশিয়ান ইউনাইটেড ইন্ডিজেনাস পার্টির প্রধান এই মালয় নেতা।


শনিবার, মালয়েশিয়ার রাজ পরিবারের মুখপাত্র আহমদ ফাদিল শামসুদ্দীন বিবৃতিতে জানিয়েছিল যে দেশটির রাজা সংসদের ২২১ সদস্যের সঙ্গে সাক্ষাতের পর জোহর রাজ্যের পাগোহ থেকে নির্বাচিত মুহিউদ্দীন ইয়াসিনের পক্ষে সংখ্যাগরিষ্ঠের মতামত পেয়েছেন। এ কারণে মালয়েশিয়ার সংবিধান অনুসারে রাজা তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন|


উল্লেখ্য, এর আগে গত ২৪ ফেব্রুয়ারি  মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডা. মাহাথির মহম্মদ  পদত্যাগ করেন। পদত্যাগ করলেও মাহাথির মহম্মদকে অর্ন্তবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করে মালয়েশিয়ার রাজা আবদুল্লাহ রি’আয়াতুদ্দীন আল-মুস্তাফা বিল্লাহ শাহ সাংসদদের সুপারিশ মেনে সেদেশের  সদ্য  প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী মুহিউদ্দীন ইয়াসিনকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনিত করেন  ।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top