News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসি নির্বাচনে বামেদের ব্যর্থতাকে কাজে লাগিয়ে ফায়দা তুলতে চাইছে বিজেপি
Image

এডিসি নির্বাচনে বামেদের ব্যর্থতাকে কাজে লাগিয়ে ফায়দা তুলতে চাইছে বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ফেব্রুয়ারি৷৷ আসন্ন ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি) নির্বাচনকে পাখির চোখ করে সাংগঠনিক বৈঠকের আয়োজন করেছে বিজেপি৷ মূলত, এডিসি এলাকায় সমস্যার সমাধান এবং বামেদের মোকাবিলায় প্রস্তুতির রূপরেখা নির্ণয়েই এই বৈঠক বলে নিশ্চিত করেছেন বিজেপি প্রদেশ সভাপতি ডা. মানিক সাহা৷


এদিন রুদ্ধদ্বার এই বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী দেব, উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, সাংসদ রেবতী ত্রিপুরা, সাংসদ প্রতিমা ভৌমিক, শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী সান্ত্বনা চাকমা, ত্রিপুরার বিজেপি প্রভারি ফণীন্দ্রনাথ শর্মা-সহ বিধায়কগণ এবং জনজাতি নেতা ও কার্যকর্তাগণ৷ বিজেপি-র প্রদেশ সভাপতিও বৈঠকে উপস্থিত ছিলেন৷


সভাপতি ডা. মানিক সাহা জানান, ত্রিপুরায় ৪৮টি বিধানসভা কেন্দ্র এডিসি এলাকায় অবস্থিত৷ তাই, বিধানসভা ক্ষেত্রে সমস্ত জেলা, মণ্ডল ও বুথ স্তরের নেতা ও কার্যকর্তারা বৈঠকে অংশ নিয়েছেন৷
বিজেপি-র প্রদেশ সভাপতির দাবি, নিজ নিজ এলাকায় কী সমস্যা রয়েছে, ওই সব সমস্যা সমাধানে করণীয় বিষয় এবং বামেদের রাজনৈতিকভাবে মোকাবিলার বিভিন্ন দিক নিয়ে আজ বৈঠকে আলোচনা হয়েছে৷ তাঁর কথায়, এডিসি প্রশাসন বর্তমানে বামেদের দখলে রয়েছে৷ কিন্তু, তাঁরা এডিসি প্রশাসন সঠিক পরিচালনা করছেন না৷ তাতে এডিসি এলাকার মানুষের কাছে সরকারি সুযোগ সুবিধা পৌঁছাচ্ছে না৷ এডিসি এলাকায় জনগণের সামগ্রিক অনুন্নয়নের জন্য বিজেপি প্রদেশ সভাপতি বামেদের দায়ী করেছেন৷


ধারণা করা হচ্ছে, বামেদের ব্যর্থতাকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা তোলার বিষয়েই আজ দিনভর বৈঠকে আলোচনা হয়েছে৷ তবে, দলীয় কোন্দল এবং সাংগঠনিক নানা সমস্যাও এদিনের বৈঠকে প্রাধান্য পেয়েছে বলে বিজেপি সূত্রের খবর৷ তবে, আইপিএফটি-র সাথে জোট বেঁধে এডিসি নির্বাচনে লড়াইয়ে কোনও সিদ্ধান্ত হয়েছে বলে মনে হচ্ছে না৷


বিজেপি-র প্রদেশ সভাপতি ডা. মানিক সাহার কথায়, বর্তমানে ত্রিপুরায় বিজেপি-আইপিএফটি জোট সরকার ক্ষমতায় রয়েছে৷ তবে, এডিসি নির্বাচনে জোট বেঁধে লড়াই হবে কিনা তা এখনই বলা যাচ্ছে না৷ তাঁর দাবি, বিজেপি-র কেন্দ্রীয় কমিটি এ-বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে৷ অবশ্যই প্রদেশ কমিটির সাথে আলোচনা এবং সহমতের ভিত্তিতেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি মন্তব্য করেছেন৷
এদিকে সাংসদ রেবতী ত্রিপুরা এডিসি নির্বাচনে বিজেপি-র জয় ১০০ শতাংশ নিশ্চিত বলে দাবি করেছেন৷ তিনি বলেন, এডিসি নির্বাচনের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আজ বিস্তারিত আলোচনা হয়েছে৷ উপস্থিত সমস্ত কার্যকর্তা ও নেতাদের কাছ থেকে মতামত সংগ্রহ করা হয়েছে৷ ওই বৈঠকের নির্যাস থেকে এডিসি নির্বাচনের চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করা হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top