News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে দাঙ্গার প্রতিবাদে আগরতলায় কংগ্রেসের গণবস্থান
Image

দিল্লিতে দাঙ্গার প্রতিবাদে আগরতলায় কংগ্রেসের গণবস্থান

নিজস্ব প্রতিনিধি, কদমতলা, ২৯ ফেব্রুয়ারি ৷৷ সদর জেলা কংগ্রেসের উদ্যোগে শনিবার পোস্টফিস চৌমুহনীতে কংগ্রেস ভবনের সামনে ২ ঘণ্টার গণবস্থান সংগঠিত করা হয়৷ গণবস্থান থেকে দিল্লি দাঙ্গার অভিযুক্ত নেতাদের গ্রেপ্তার ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অপসারণের জোরালো দাবি জানানো হয়৷


গণ অবস্থানে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতা সুবল ভৌমিক বলেন, দিল্লিতে ভয়াবহ দাঙ্গার পেছনে রাষ্ট্রীয় শক্তির সরাসরি মদত রয়েছে৷ দেশের ১৩০ কোটি মানুষ তা প্রত্যক্ষ করছেন বলেও তিনি অভিযোগ করেন৷ বিজেপি নেতাদের উস্কানীতেই দিল্লিতে দাঙ্গা হয়েছে এবং তাতে ৪৫ জন নিহত হয়েছেন৷ সারা দেশে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তিনি অভিযোগ করেন৷ সংবিধান বিরোধী, জনবিরোধী সরকার দেশ শাসন করছে বলেও তিনি উল্লেখ করেন৷ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তিনি গত ১৪ তারিখ সংবাদ পত্রে পূর্ত দপ্তর মারফৎ টেন্ডার কল করেছেন মুখ্যমন্ত্রীর বাসভবনে মন্দির তৈরি করার জন্য৷


এর ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২১ লক্ষ ৭৪ হাজার টাকা৷ এ ধরনের ঘটনাকে ভয়ঙ্কর বলে আখ্যায়িত করেন কংগ্রেস নেতা সুবল ভৌমিক৷ সুবল বাবু আরও প্রশ্ণ তুলেন পরবর্তীকালে এই বাসভবনে যদি কোন মুসলীম কিংবা খ্রীস্টান সম্প্রদায়ের মন্ত্রী বসবাস করেন তাহলে সেখানে কি মসজিদ কিংবা চার্চ তৈরী করা হবে৷ মুখ্যমন্ত্রী সরকারী বাসভবনে সরকারী অর্থব্যায়ে মন্দির স্থাপনের প্রয়াসকে সাম্প্রদায়িকতা ও ধর্মের নামে বিভেদ সৃষ্টির প্রয়াস বলে তিনি উল্লেখ করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top