News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে জিএসডিপি বেড়ে ৬৩,৪৬৬ কোটি টাকা, বেড়েছে মাথাপিছু আয়ও : শিক্ষামন্ত্রী
Image

রাজ্যে জিএসডিপি বেড়ে ৬৩,৪৬৬ কোটি টাকা, বেড়েছে মাথাপিছু আয়ও : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ফেব্রুয়ারি৷৷ একটা রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে কিনা তা মূলত দু’টি বিষয় দেখে বোঝা যায়৷ ইকোনমি সাইজ অর্থাৎ জি এস ডি পি এবং মাথা পিছু আয় দেখেই রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে ধারণা পাওয়া যায়৷ আজ সন্ধ্যায় সচিবালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ-কথা বলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ তাঁর দাবি, ২০১৭-১৮ সালে ত্রিপুরার জি এস ডি পি ছিল ৪৪,১৬১ কোটি টাকা৷ বর্তমানে তা বেড়ে হয়েছে ৬৩,৪৬৬ কোটি টাকা৷ দুই বছরের মধ্যে এই বৃদ্ধি হয়েছে৷


এদিন শ্রীনাথ আরো দাবি করেন, মাথা পিছু আয়ও বর্তমান সরকারের সময়কালে বৃদ্ধি পেয়েছে৷ তাঁর কথায়, ২০১৭-১৮ সালে মাথা পিছু আয় ছিল ১ লক্ষ ৫ হাজার টাকা৷ বর্তমানে তা বেড়ে হয়েছে ১ লক্ষ ৫৪ হাজার ৮ টাকা৷ তিনি দৃঢ়তার সাথে বলেন, ২০২২-২৩ আর্থিক বছরে মাথা পিছু আয় ২ লক্ষ ২৬ হাজার ২১১ টাকায় নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে ত্রিপুরা সরকার৷ জি এস ডি পি ক্ষেত্রে এই লক্ষ্যমাত্রা ৯৫ হাজার ৪৬৩ কোটি ৩৩ লক্ষ টাকায় নিয়ে যাওয়াই লক্ষ্য৷


তিনি বলেন, মাথা পিছু আয়ের ক্ষেত্রে ২০১৭-১৮ সালে সারা দেশের মধ্যে ত্রিপুরার অবস্থান ছিল ২১ নম্বরে৷ বর্তমানে পাঁচ ধাপ এগিয়ে ত্রিপুরার অবস্থান হয়েছে ১৬ নম্বরে৷ তাঁর দাবি, ত্রিপুরায় কর সংগ্রহের হারও আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে৷ ২০১৭-১৮ তে রাজ্যের নিজস্ব কর সংগ্রহ ছিল ১,৯১৫ কোটি ৫০ লক্ষ টাকা৷ ২০১৯-২০ এ তা বেড়ে হয়েছে ২,৩৩৪ কোটি ১৬ লক্ষ টাকা৷ বৃদ্ধির হার ২১.৮২ শতাংশ৷ এরজন্য অবশ্য মানুষের উপর বাড়তি করের বোঝা চাপানো হয়নি বলে দাবি করেন তিনি৷


তাঁর মতে, আর্থিক শৃঙ্খলার মধ্যে দিয়েই এই কর সংগ্রহ বেড়েছে৷ কর সংগ্রহ বৃদ্ধিকে রাজ্যের জন্য একটি ইতিবাচক দিক বলে উল্লেখ করে তিনি পূবর্তন সরকার রাজ্যবাসীর কাধে যে ঋণের পরিমাণ রেখে গেছেন তার তথ্য তুলে ধরেন৷ তিনি জানান, ২০১৮ সালের ৩১ মার্চ পর্যন্ত ত্রিপুরার ঋণের পরিমাণ ছিল ১২,৯০২ কোটি ৭৩ লক্ষ টাকা৷ এরজন্য প্রতিদিন ঋণ ও তার সুুদ বাবদ রাজ্যকে দিতে হচ্ছে ৫ কোটি ৫৬ লক্ষ টাকা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top