News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর-পূর্ব দিল্লিতে হিংসায় মৃত্যু বেড়ে ৩৭, বজায় রয়েছে উত্তেজনা
Image

উত্তর-পূর্ব দিল্লিতে হিংসায় মৃত্যু বেড়ে ৩৭, বজায় রয়েছে উত্তেজনা

নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর-পূর্ব দিল্লিতে হিংসাত্মক ঘটনায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা| বুধবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ২৭, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত মৃতের সংখ্যা ৩৭ -এ পৌঁছেছে| অর্থাত্ বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুরের মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে| বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুরের মধ্যে দিলশাদ গার্ডেনের গুরু তেগ বাহাদুর (জিটিবি) হাসপাতালেই মৃত্যু হয়েছে ৫ জনের| জিটিবি হাসপাতালের মেডিক্যাল সুপার সুনীল কুমার গৌতম জানিয়েছেন, ৩৭ জনের মধ্যে গুরু তেগ বাহাদুর হাসপাতালেই মৃত্যু হয়েছে মোট ৩০ জনের| এছাড়াও লোক নায়ক জয়প্রকাশ নারায়ণ (এলএনজেপি) হাসপাতালে ৩ জনের মৃত্যু হয়েছে| জগ প্রভেশ চন্দ্র হাসপাতালেও একজনের মৃত্যু হয়েছে| হিংসাত্মক ঘটনায় বিভিন্ন হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন ২০০-রও বেশি মানুষ|

প্রচুর সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও, উত্তর-পূর্ব দিল্লিতে এখনও উত্তেজনা বজায় রয়েছে| হিংসাত্মক ঘটনার প্রেক্ষিতে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং বহিরাগতদের বিশেষভাবে নজরে রেখেছে দিল্লি পুলিশ| উত্তর-পূর্ব দিল্লির মৌজপুর, জাফরাবাদ, সীলমপুর এবং বদরপুরে বৃহস্পতিবার সকালেও মোতায়েন ছিল প্রচুর সংখ্যক পুলিশ বাহিনী| বৃহস্পতিবারও উত্তর-পূর্ব দিল্লির বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে| দিল্লির দমকল অফিসার অতুল গর্গ জানিয়েছেন, বুধবার রাত বারোটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত হিংসা কবলিত এলাকা থেকে ১৯ বার ফোন আসে দমকল বিভাগে|

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top