News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুরেও বিভিন্ন খাবারের দোকানে প্রশাসনের অভিযান
Image

উদয়পুরেও বিভিন্ন খাবারের দোকানে প্রশাসনের অভিযান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ ফেব্রুয়ারি ৷৷ আগরতলার পর এবার মন্দিরনগরী উদয়পুর শহরে মঙ্গলবার রাত্রিতে মহকুমা শাসক অনিরুদ্ধ রায়ের নেতৃত্বে শহরের ছয়টি হোটেল, অতিথি ফাস্টফুড নামে একটি রেস্টুরেন্টেও হানা দেয় প্রশাসনিক আধিকারিকরা৷ মহকুমা শাসক ছাড়াও অতিরিক্ত দক্ষিণ জেলার ফুড সেফটি আধিকারিক দয়ালরাম দাস, ডেপুটি কালেক্টর ও ম্যাজিস্ট্রেট তন্ময় দেবনাথ দোকানগুলিতে তল্লাসি চালান৷


তার মধ্যে খাবারের গুণগতমান খারাপ, খাবারগুলি ঢাকনা ছাড়া থাকার ফলে নানা আবর্জনা, আরশোলা সহ ধূলা বালি পরে থাকতে দেখা যায় এবং দুইটি ডোমেস্টিক সিলিন্ডার পাওয়া যায় অতিথি ফাস্টফুডে৷ এর আগেও এই দোকানে খাবারের গুণগতমান খারাপ সহ ছয়টি বে-আইনি সিলিন্ডার বাজেয়াপ্ত করেছিল মহকুমা প্রশাসন৷ এবারও তা পেয়ে সিলিন্ডার বাজেয়াপ্ত করে দোকান সিল করে দেন৷


অন্যদিকে উদয়পুর চকবাজারে বাদল সাহার মিষ্টি মুখ নামে মিষ্টির দোকানে হানা দিয়ে অবৈধ ছয়টি সিলিন্ডার সিজ করে এবং মিষ্টির দোকানেও আঢাকা অবস্থায় প্রচুর মিষ্টি এবং পরের দিনের খাবারের জন্য রান্না করা তরকারি পরে থাকতে দেখে মিষ্টির দোকানের গোডাউনে বন্ধ করে দেওয়া হয়েছে৷ এদিকে সেন্ট্রাল রোডে এক মাংস বিক্রেতাকে প্লাস্টিক ব্যাগ করার জন্য পুর পুর পরিষদ থেকে তার সমস্ত কিছু বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানান মহকুমা শাসক৷ এদিকে আগামীদিনেও এই অভিযান বহাল থাকবে বলে জানান আধিকারিকগণ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top