News Flash

  • Home
  • Uncategorized
  • আজ ভালো হয়েছে কবি গুরু তুমি বেঁচে নেই’, দিল্লি প্রসঙ্গে অকপট মিমি
Image

আজ ভালো হয়েছে কবি গুরু তুমি বেঁচে নেই’, দিল্লি প্রসঙ্গে অকপট মিমি

কলকাতা,২৬ ফ্রেবুয়ারি (হি.স.): জ্বলছে দিল্লি | আহতের সংখ্যা ক্রমাগতই বেড়ে ২০০-র কাছাকাছি  | সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে আন্দোলন শুরু হয়েছে দিল্লির জাফরাবাদে|ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ২৪ জনের | এরইমাঝে বুধবার ‘কবি গুরু তুমি বেঁচে নেই’ লিখে টুইট করলেন তারকা সাংসদ মিমি চক্রবর্তী |

মিমি টুইট করে লিখেছেন , ‘আজ ভালো হয়েছে কবি গুরু তুমি বেঁচে নেই| আজ ভালো হয়েছে কবি নজরুল ইসলাম তুমি বেঁচে নেই। কারণ মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান আর নই, মোরা রাম আর রহিম ভাই ভাই আর নই। যেটা আমরা এখন|  সেটা আর যাই হোক মানুষ আর নই|

উল্লেখ্য,সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে আন্দোলন শুরু হয়েছে জাফরাবাদে | অভিযোগ উঠছে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার পন্থা এই সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ | এর আগে শাহিনবাগে এই নিয়ে প্রতিবাদ হয় | এবার তারই প্রতিফলন জাফরাবাদে | একদিকে যেমন সিএএ-র বিরোধিতায় পথে নেমেছে হাজার হাজার মানুষ, অন্যদিকে আইনের সমর্থনেও অনেকে সরব হয়েছে | আন্দোলন প্রতিহত করতে গিয়ে প্রহৃত হয়েছে পুলিশ |  বিক্ষোভের আঁচে কার্যত তপ্ত উত্তর পূর্ব দিল্লি |  একাধিক জায়গায় আগুন লাগিয়ে দেওয়া হয় |

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top