News Flash

  • Home
  • Uncategorized
  • হাইকোর্ট বার নির্বাচন নিয়ে রাজনীতির পারদ চড়ছে
Image

হাইকোর্ট বার নির্বাচন নিয়ে রাজনীতির পারদ চড়ছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারি৷৷ আগামী ৭ মার্চ ত্রিপুরা হাইকোর্ট বারের নির্বাচন৷ নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির পারদ ক্রমশ উঠছে৷ বিশেষ করে ত্রিপুরা বার অ্যাসোর নির্বাচনের ফলাফল হাইকোর্ট বার অ্যাসোর নির্বাচনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে৷ ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনকে কেন্দ্র করে আইনজীবীদের মধ্যে তৎপরতা ক্রমশ তুঙ্গে উঠেছে৷


মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন৷ হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে মূলত: দ্বিমুখী প্রতিদ্বন্দিতার সম্ভাবনা রয়েছে৷ ত্রিপুরা স্টেট বিজেপি ল অ্যান্ড লিগ্যাল অফিসার্স ডিপার্টমেন্ট ও সেফ কনস্ট্রিটিউশন ফোরামের প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দিতা হচ্ছে৷ শেষ দিনে বিজেপি প্যানেলের ১৩ জন প্রার্থী ১১টি পদের জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছে৷ বিজেপি লিগ্যাল সেলের সমর্থনে বলা হয়েছে মনোনয়ন পত্র পরীক্ষার পর দুজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন৷ সেভ কনস্ট্রিটিউশন ফোরামের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়েছেন আইনজীবী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি পিযূষ কান্তি বিশ্বাস৷ তিনি বলেন, সংবিধান রক্ষার জন্য যারা লড়াই করবে তাদেরকেই ভোট দিতে হবে৷ আইনজীবীদের স্বার্থ সুরক্ষায় সেভ কন্ট্রিটিউশন ফোরাম কাজ করবে৷


সরকারী আইনজীবীদের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে প্রতিদ্বন্দিতা না করার আহ্বান জানিয়েছেন তিনি৷ তারা আইনজীবীদের স্বার্থ সুরক্ষার কথা বলতে পারবেন না বলে উল্লেখ করেন তিনি৷ কেননা, আইনজীবীদের স্বার্থ সুরক্ষার জন্য অনেক সময় সরকারের বিরুদ্ধেও কথা বলতে হয়৷ সরকারী আইনজীবীদের পক্ষে তা কোনভাবেই সম্ভব হবে না৷ ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনকে কেন্দ্র করে হাইকোর্টে কর্মরত আইনজীবীদের মধ্যে রাজনীতির পারদ বর্তমানে তুঙ্গে উঠেছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top