News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত-আমেরিকার মধ্যে স্বাক্ষরিত হল ৩ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি
Image

ভারত-আমেরিকার মধ্যে স্বাক্ষরিত হল ৩ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি

নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): কথা রাখলেন ট্রাম্প | পূর্ব ঘোষণা মত মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরে স্বাক্ষরিত হল ভারত-আমেরিকা বহু প্রতীক্ষিত প্রতিরক্ষা চুক্তি । মঙ্গলবার, দিল্লির হায়দরাবাদ হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে ভারত-আমেরিকার মধ্যে ৩ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি | এদিন বৈঠকের পর যৌথ বিবৃতিতে এমনটাই জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।

ভারত সফরের দ্বিতীয় দিনে দিল্লির হায়দরাবাদ হাউসে যৌথ বিবৃতি দিয়ে ট্রাম্প বলেন, “প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে, আজ ভারতের সঙ্গে এমএইচ-৬০ রোমিও সি-হক হেলিকপ্টার ও এএইচ-৬৪ই অ্যাপাচে হেলিকপ্টার-সহ ৩ বিলিয়ন ডলারের অত্যাধুনিক মার্কিন সামরিক সরঞ্জামের চুক্তি হয়েছে। এই যুদ্ধাস্ত্র বিশ্বে সেরা। এর ফলে দুই দেশই প্রতিরক্ষা ক্ষেত্রে যৌথভাবে আরও মজবুত জায়গায় পৌঁছাবে।”

রুশ অস্ত্রে অভ্যস্ত হলেও, চিন ও পাকিস্তানের সঙ্গে ‘টু ফ্রন্ট’ লড়াইয়ে প্রস্তুত থাকতে মার্কিন অস্ত্র চাইছে ভারত। কারণ প্রযুক্তি ও মারণ ক্ষমতার হিসেবে মার্কিন হাতিয়ারের জুড়ি মেলা ভার। তাই এদিন আমেরিকার সঙ্গে ২.৬ বিলিয়ন ডলার দিয়ে ২৪টি এমএইচ-৬০ রোমিও সি-হক হেলিকপ্টার ও প্রায় ৮০ কোটি ডলার মূল্যের ছ’টি এএইচ-৬৪ই অ্যাপাচে হেলিকপ্টার কিনতে আমেরিকার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ভারত।  সুরক্ষা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিএস) ১৯ ফেব্রুয়ারি এই চুক্তিগুলি অনুমোদন করেছে। এই চুক্তি সম্পর্কে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেন, দু’দেশের মধ্যে প্রতিরক্ষা-পরিচালন ক্ষেত্র দৃঢ়তার সঙ্গে এগিয়ে নিতে মঙ্গলবার এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে |

উল্লেখ্য,  সোমবার মোতেরায় ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করে ট্রাম্প  জানিয়েছিলেন, নয়াদিল্লি চাইলে ‘এয়ার ডিফেন্স সিস্টেম-সহ ‘বন্ধু’ ভারতকে নানান অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করবে আমেরিকা। তাঁর ঘোষণা মত কথা রাখলেন ট্রাম্প |

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top