News Flash

  • Home
  • Uncategorized
  • বৈশ্বিক, কৌশলগত অংশীদারিতে রূপান্তরিত হবে ভারত-আমেরিকার সম্পর্ক : প্রধানমন্ত্রী
Image

বৈশ্বিক, কৌশলগত অংশীদারিতে রূপান্তরিত হবে ভারত-আমেরিকার সম্পর্ক : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি (হি.স.) : ভারত এবং আমেরিকা নিজেদের সম্পর্ককে একটি বিস্তৃত, বৈশ্বিক, কৌশলগত অংশীদারিতে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে, দুইদেশ সন্ত্রাসবাদ মোকাবেলায় এবং অভ্যন্তরীণ সুরক্ষা জোরদার করতে নিজেদের মধ্যে সহযোগিতা করবে। মঙ্গলবার দিল্লির হায়দরাবাদ হাউসে বৈঠকের পর যৌথ প্রেস বিবৃতিতে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী |

যৌথ সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্প ও তাঁর প্রতিনিধিদের ভারতে স্বাগত জানিয়ে ভারত-মার্কিন সমঝোতাকে ২১ শতকে খুবই তাৎপর্যপূর্ণ উল্লেখ করেন প্রধানমন্ত্রী | মোদী বলেন, ভারত ও আমেরিকা যৌথভাবে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে লড়াই চালাবে । প্রতিরক্ষা, বাণিজ্য-সহ একাধিক ক্ষেত্রে দু’দেশ এক সঙ্গে কাজ করবে।

নরেন্দ্র মোদী বলেন, রাষ্ট্রপতি ট্রাম্পের সঙ্গে ভারত আমেরিকার ঐক্যের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ সব বিষয় প্রতিরক্ষা ও নিরাপত্তা, শক্তিক্ষেত্রে কৌশলগত অংশিদারিত্ব, তথ্যপ্রযুক্তি দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের মতো সব বিষয়েই আলোচনা হয়েছে। প্রতিরক্ষা খাতে সহযোগিতা দ্বিপাক্ষিক অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top