News Flash

  • Home
  • Uncategorized
  • কাল থেকে কাঞ্চনপুর মহকুমায় সকাল-সন্ধ্যা অনির্দিষ্টকালের বন্ধের ডাক সংযুক্ত কমিটির
Image

কাল থেকে কাঞ্চনপুর মহকুমায় সকাল-সন্ধ্যা অনির্দিষ্টকালের বন্ধের ডাক সংযুক্ত কমিটির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারি৷৷ বাঙালি উদ্বাস্তুদের প্রতি ত্রিপুরা সরকারের বিমাতৃসুলভ আচরণের অভিযোগ এনে আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে কাঞ্চনপুর মহকুমায় সকাল-সন্ধ্যা অনির্দিষ্টকালের বনধের ডাক দিয়েছে নাগরিক সুরক্ষা মঞ্চের নেতৃত্বে গঠিত সংযুক্ত কমিটি৷ আজ সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন মঞ্চের সভাপতি রঞ্জিত নাথ৷


তিনি বলেন, ছয়টি সংগঠন মিলে সংযুক্ত কমিটি একত্রিত হয়ে ত্রিপুরা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে ঝাঁপানোর সিদ্ধান্ত নিয়েছি৷ তাঁর দাবি, মিজো কনভেনশন, ওয়াইএমএ, ওয়াইএমএজেড, এমসিওয়াইডব্লিও, নাগরিক সুরক্ষা মঞ্চ এবং যুব নাগরিক সুরক্ষা মঞ্চ এই ছয়টি সংগঠন একত্রিত হয়ে সংযুক্ত কমিটি গঠন করেছি৷ ওই কমিটির ব্যানারে আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে সকাল-সন্ধ্যা অনির্দিষ্টকালের বনধ পালনের সিদ্ধান্ত নিয়েছি৷


তাঁর কথায়, ত্রিপুরা সরকার রিয়াং শরণার্থীদের জন্য ঢালাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে৷ অথচ, হিংসার স্বীকার বাঙালি উদ্বাস্তুদের সহযোগিতার বদলে তাদের রেশন বন্ধ করে দিয়েছে৷ তাঁর বক্তব্য, ত্রিপুরা সরকার বাঙালি উদ্বাস্তুদের সাথে বিমাতৃসুলভ আচরণ করছে৷ তাই, দাবি আদায়ে অনির্দিষ্টকালের বনধের সিদ্ধান্ত নিতে হয়েছে৷ তাঁর দাবি, রিয়াং শরণার্থীদের মিজোরামে প্রত্যাবর্তন, তা নাহলে তাদের কাঞ্চনপুর মহকুমা ছাড়া অন্যত্র পুনর্বাসন দেওয়া হোক৷ সাথে তিনি যোগ করেন, ২০০০ সলথেকে উদ্বস্তুর মতো জীবনযাপন করছেন বাঙালিদের ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের ব্যবস্থা করুক ত্রিপুরা সরকার৷ শুধু তাই নয়, হিংসার স্বীকার আনন্দবাজার থানায় আশ্রিত বাঙালি উদ্বাস্তুদের পুনর্বাসন না দেওয়া পর্যন্ত রেশন ও আর্থিক সাহায্য পুনরায় চালু করা হোক৷


তিনি বলেন, ওই দাবিগুলি পূরণ না হওয়া পর্যন্ত ২৬ ফেব্রুয়ারি থেকে সমগ্র কাঞ্চনপুর মহকুমায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনির্দিষ্টকালের বনধ পালন করা হবে৷ তাঁর হুঁশিয়ারি, দাবি পূরণ না হওয়া পর্যন্ত বনধের সিদ্ধান্ত থেকে পিছপা হব না আমরা৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top