News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা আইসিপিতে ইয়াবা সহ আটক এক ব্যক্তি
Image

আগরতলা আইসিপিতে ইয়াবা সহ আটক এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারি৷৷ বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় আগরতলা ইন্টিগ্রেটেড চেক পোস্টে ২০০০ ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তিকে বিএসএফ আটক করেছে৷ তবে, তার সঙ্গী অপর পাচারকারী সুযোগ বুঝে পালিয়ে যেতে সক্ষম হয়েছে৷


আইসিপি-তে বিএসএফ-র কর্তব্যরত আধিকারিক জানিয়েছেন, পশ্চিম ত্রিপুরা জেলার আগরতলায় আশ্রম চৌমুহনীর বাসিন্দা রামু সাহা(৩৮) আজ বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা দেন৷ আইসিপি-তে বিএসএফ জওয়ানরা তাকে তল্লাশি করলে তার ব্যাগ থেকে ২০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে৷ তাকে আটক করা হলে তার অপর এক সঙ্গী টের পেয়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে৷ জেরায় ওই যুবক জানিয়েছেন, বাংলাদেশে ইয়াবা ট্যাবলেটের ভীষণ চাহিদা রয়েছে৷ তাই পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি বিএসএফ-কে জানিয়েছে, আমদানি-রফতানির কাজ করেন তিনি৷


বিএসএফ ওই ব্যক্তিকে ইয়াবা সহ পশ্চিম আগরতলা থানার পুলিশের হাতে তুলে দিয়েছে৷ পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে৷ ওই পাচার বাণিজ্যের সাথে আরো কে যুক্ত রয়েছে তা খুঁজে বের করতে চাইছে পুলিশ৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top