শিব চতুর্দশীতে রাজ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারি ৷৷ আজ শিব চতুর্দশী৷ হিন্দু বাঙালিদের বারোমাসে তেরো পার্বনের অন্যতম পার্বন৷ শিব চতুর্দশীকে কেন্দ্র করে রাজ্যের শিবমন্দির গুলিতে শনিবার সকাল থেকেই মা-বোনদের উপচে পড়া ভীড় পরিলক্ষিত হয়৷

এ উপলক্ষ্যে সেন্ট্রাল রোড শিববাড়ি সহ অন্যান্য স্থানে মেলারও আয়োজন করা হয়েছে৷ শিব মানেই সৃষ্টির দেবতা৷ তিনি আবার প্রলয়ঙ্করীও৷ সেজন্যই শিব দেবতাকে তুষ্ট করতে মা-বোনেরা ভক্তিভরে পুজো দিয়ে থাকেন৷ কথিত আছে শিব দেবতা তুষ্ট থাকলে জগৎ সংসারে শান্তি বজায় থাকে৷ প্রত্যেকেই স্বামী স্ত্রী সন্তানের সুখ সমৃদ্ধি কামনা করে শিবের পুজো করেন৷ শিবরাত্রিতে উপনাম ব্রতও পালন করে থাকেন৷