News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় চোরের দৌরাত্ম্য, মুদির দোকানে হাত সাফাই
Image

আগরতলায় চোরের দৌরাত্ম্য, মুদির দোকানে হাত সাফাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারী৷৷ রাজধানীর বিজয় কুমার চৌমুহনী স্থিত একটি মুদির দোকানে দুঃসাহসিক চুরি৷ শুক্রবার দোকান খুলে বিষয়টি নজরে আসে দোকান মালিকের পুত্রের৷ খবর দেওয়া হয় পুলিশে৷ দোকান মালিক পরিমল চন্দ্র পাল জানান বৃহস্পতিবার রাতে দোকানে তালা দিয়ে বাড়িতে যায় তাঁর ছেলে৷


যথারীতি শুক্রবার সকালে দোকান খুলে দেখতে পায় দোকানের জিনিস লণ্ড ভণ্ড৷ উপর দিকে চাইতেই চক্ষু চড়ক গাছ হয়ে যায় তাঁর৷ দোকানের উপরের টিনের ছাউনি কেটে ভেতরে প্রবেশ করে চোরেরা৷ এরপর সিলিং ভেঙ্গে দোকানের ভেতর প্রবেশ করে৷ দোকানে রাখা সিগারেট, পানীয় ও গুড়ো দুধ নিয়ে যায় চোরেরা৷ প্রায় ১৫ হাজার টাকার সামগ্রী এবং নগদ ২ হাজার টাকা নিয়ে গেছে চোরেরা৷ এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়৷ দোকানের মালিকের বক্তব্য ঘন বসতি পূর্ণ এলাকা৷

তাঁর উপর পুলিশি টহল থাকে৷ তাঁর মধ্যে কিভাবে এই চুরির কান্ড সংগঠিত করল চোরেরা এই নিয়ে উষ্মা প্রকাশ করেন তিনি৷ ৫ বছর আগে ঠিক একই কায়দায় তাঁর দোকানে চুরি হয়েছিল বলে জানান তিনি৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top