News Flash

  • Home
  • Uncategorized
  • বাজুবন রিয়াংয়ের জীবনাবসান
Image

বাজুবন রিয়াংয়ের জীবনাবসান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারী৷ প্রয়াত হয়েছেন বাজুবন রিয়াং। ত্রিপুরার সাতবারের সিপিআই(এম) সাংসদ। মারা গেছেন শুক্রবার রাত ১১ টা ৪০ মিনিট নাগাদ। আইএলএস হসপিটালে । বয়স হয়েছিল ৭৯ বছর। রাতে অসুস্থতা বোধ করেন তিনি। এগারটা নাগাদ নিয়ে যাওয়া হয়েছিল হসপিটালে। ৪০ মিনিট পরেই ডাক্তার জানান তিনি মারা গেছেন।সিপিআই(এম) ত্রিপুরা রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন তিনি। একটা সময় ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্যও। অসুস্থতার কারনে গত বছর দলের রাজ্যসম্পাদকমণ্ডলী এবং কেন্দ্রীয় কমিটি থেকে অব্যাহতি নেন। বর্তমানে ছিলেন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য।


১৯৪১ সালের ১৩ মার্চ জন্ম। দক্ষিণ ত্রিপুরার বকাফা গ্রামে। আগরতলার মহারাজা বীর বিক্রম কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক বাজুবন।প্রায় ৪৭ বছর দীর্ঘ তার সংসদীয় রাজনীতির জীবন। জীবনের প্রথম দিকে ছিলেন কংগ্রেস রাজনীতিতে। কংগ্রেস থেকে ১৯৬৭ সালে বিধায়ক হন। পরে যোগ দেন সিপিআই(এম)-এ। পরবর্তী সময়ে এই দল থেকেই বিধায়ক হন বেশ কয়েকবার। ১৯৭৮ সালে বামফ্রন্ট ক্ষমতায় আসার পর তিনি কৃষি মন্ত্রী হন।প্রায় এক বছর ধরে ত্রিপুরায় মন্ত্রীত্ব করেন। ১৯৮০ সালে পূর্ব ত্রিপুরা লোকসভা আসন থেকে লড়েন। হন সাংসদ। ১৯৮৯ পর্যন্ত ছিলেন লোকসভার সদস্য। আবার ১৯৯৬ থেকে ২০১৪ পর্যন্ত টানা সাংসদ ছিলেন লোকসভার। সিপিআই(এম)-এর। পূর্ব ত্রিপুরা লোকসভা আসন এবং বাজুবন রিয়াং প্রায় সমার্থক হয়ে দাঁড়ায়। কিন্তু তার বিরুদ্ধে বিরোধীদের অভিযোগও ছিল। তেমন একটা ‘ভোক্যাল’ ছিলেন না সংসদে।


কিন্তু সাতবারের সাংসদ বরাবরই ছিলেন প্রচার বিমুখ। ছিলেন সংসদের বিভিন্ন কমিটির সদস্য। ১৯৮৫ থেকে ১৯৮৯ এই সময়ে লোকসভায় সিপিআই(এম)-এর উপনেতা ছিলেন। আদিবাসী অধিকার রাষ্ট্রীয় সমিতির প্রতিষ্ঠাতা সদস্য তিনি। ছিলেন দীর্ঘদিন ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের সভাপতি। সারাভারত কৃষকসভার কেন্দ্রীয় নেতাও ছিলেন বাজুবন। প্রথম ইউপিএ সরকারের সময় ‘বনাধিকার আইন’কে বাস্তব রূপ দিতে যে কয়েকজন সাংসদ কাজ করেছেন, তাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম।তার মৃত্যুর খবর শুনে রাতেই আইএলএস হসপিটালে ছুটে যান বাদল চৌধুরী, জিতেন্দ্র চৌধুরী, সুধন দাস, প্রমুখ।জিতেন্দ্র চৌধুরী বাজুবন রিয়াং-এর মৃত্যুতে বলছেন একটা যুগের অবসান হল।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top