News Flash

  • Home
  • Uncategorized
  • চিনে করোনাভাইরাসে আরও ১১৫ জনের প্রাণহানি, মৃত্যু বেড়ে ২,২২৩ জনে দাঁড়াল
Image

চিনে করোনাভাইরাসে আরও ১১৫ জনের প্রাণহানি, মৃত্যু বেড়ে ২,২২৩ জনে দাঁড়াল

বেজিং, ২১ ফেব্রুয়ারি (হি.স.): করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিনের  হুবেই প্রদেশে নতুন করে আরও ১১৫ জনের প্রাণহানি হয়েছে।  এই নিয়ে এ রোগে আক্রান্ত চিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২,২২৩ জনে।

চিন বলছে, করোনাভাইরাসে সংক্রমণ কমছে। কিন্তু, আদৌ কী তাই? সত্যিই যদি সংক্রমণ কমে তাহলে প্রতিদিনই কেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত মানুষের সংখ্যা। একইসঙ্গে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যাও। বৃহস্পতিবার রাত পর্যন্ত চিনে করোনা-হানায় প্রাণ হারালেন আরও ১১৫ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১১ জন । আরও ১১৫ জনের মৃত্যুর পর চিনে করোনা-হানায় মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ২,২২৩-এ।

শুক্রবার সকালে চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত হুবেই প্রদেশে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেছে ২ হাজার ২২৩ জনের। এছাড়া এতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৪১১ জন।  বর্তমানে সারা চিনে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ৯৮৭ জন। এদিকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় এদিন দেশটি দেগু শহরকে বিশেষ ব্যবস্থাপনা জোন হিসেবে ঘোষণা করেছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top