News Flash

  • Home
  • Uncategorized
  • হিন্দুরা দেশের প্রতি আরও দায়িত্বশীল হয়ে উঠুক : মোহন ভাগবত
Image

হিন্দুরা দেশের প্রতি আরও দায়িত্বশীল হয়ে উঠুক : মোহন ভাগবত

রাঁচি, ২০ ফেব্রুয়ারি (হি.স.): হিন্দু সমাজকে সুসংগঠিত করাই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর কাজ| আরএসএস-এর উদ্দেশ্য হল হিন্দুত্বের চেতনায় জাতীয় চেতনাকে শক্তিশালী করে সমতাবাদী ও অ-শোষণমূলক সমাজ প্রতিষ্ঠা করা| বৃহস্পতিবার ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে, রাঁচি কলেজের ফুটবল ময়দানে স্বয়ংসেবকদের উদ্দেশ্যে এই মন্তব্য করেছেন আরএসএস-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবত| মোহন ভাগবত এদিন বলেছেন, ‘হিন্দু সমাজকে সুসংগঠিত করাই আরএসএস-এর কাজ| আরএসএস-এর উদ্দেশ্য হল হিন্দুত্বের চেতনায় জাতীয় চেতনাকে শক্তিশালী করে সমতাবাদী ও অ-শোষণমূলক সমাজ প্রতিষ্ঠা করা| সঙ্ঘের নীতি ও অনুশীলন সমাজের জন্য অনুকরণীয়| তবে, এর অর্থ এই নয় যে সঙ্ঘ সমস্ত বিষয়ে হস্তক্ষেপ করে, মানুষজন এমন কথা বলে, এমনকি ইমরান খানও বলেন, কিন্তু, স্বয়ংসেবকরা নিজেদের উদ্দেশ্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ|’

এদিন স্বয়ংসেবকদের উদ্দেশ্যে মোহন ভাগবত বলেছেন, ভারতকে বিশ্ব গুরু হিসাবে উন্নীত করার জন্য প্রতিটি মানুষকে একত্রিত করার কাজ করছে আরএসএস| স্বয়ংসেবকরা সমাজের আদর্শ রূপে প্রস্তুত হোক এবং সঙ্ঘের নিয়মিত শাখা থেকেই তা সম্ভব| সঙ্ঘের ভাষণেই ভারত বিশ্ব গুরু হিসাবে উন্নীত হবে এমনটা নয়, শাখার নিত্য সাধনাকে নিজেদের ব্যবহারে মধ্যেও আনতে হবে| দেশ গঠনের কাজে কেউ আপনাকে ধন্যবাদ অথবা কৃতজ্ঞতা জানাবে না| দেশের জন্য আমাদেরও তো কিছু করতে হবে| আমাদের সমাজ গোটা বিশ্বকে একটি পরিবার হিসেবে বিবেচনা করে|

হিন্দুরা নিজেদের দেশের প্রতি আরও দায়িত্বশীল হয়ে উঠুক, এই আবেদন জানিয়ে সরসঙ্ঘচালক মোহন ভাগবত বলেছেন, নিজেদের দেশের প্রতি আরও দায়িত্বশীল হয়ে উঠুক হিন্দুরা| আরএসএস-এর উদ্দেশ্য হল হিন্দুত্বের চেতনায় জাতীয় চেতনাকে শক্তিশালী করে সমতাবাদী ও অ-শোষণমূলক সমাজ প্রতিষ্ঠা করা| নিজেদের সংস্কৃতির প্রতি গর্বিত হয়ে, দেশকে গৌরবান্বিত করার জন্য কাজ করুন| স্বয়ংসেবকরা আদর্শ হয়ে প্রস্তুত হোক| উল্লেখ্য, পাঁচ-দিনের সফরে বুধবার সন্ধ্যায় ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে পৌঁছেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র সরসঙ্ঘচালক মোহন ভাগবত| রাঁচি সফর শেষে ২৩ ফেব্রুয়ারি দেওঘরের উদ্দেশ্যে রওনা হবেন মোহন ভাগবত| এরপর ২৪ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের দুর্গাপুরে যাবেন তিনি|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top