News Flash

  • Home
  • Uncategorized
  • অটো চুরির দায়ে কৈলাসহরে ধৃত দুই নাবালক
Image

অটো চুরির দায়ে কৈলাসহরে ধৃত দুই নাবালক

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৯ ফেব্রুয়ারি ৷৷ ২ নাবালক এর দ্বারা আবারও দুঃসাহসিকভাবে অটো চুরির ঘটনা ঘটলো কৈলাসহরে৷ যদিও সাধারণ মানুষ ও পুলিশ প্রশাসনের চেষ্টায় দুই নাবালককে আটক করা সম্ভব হয়েছে৷ কৈলাসহর নুরপুর ২নং ওয়ার্ডের বাসিন্দা আমিন আলি নিজের টিআর০২বি- ৩২৭৫ যাত্রীবাহী অটোরিকশা শহর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের অধীন সুলতানপুর এলাকায় ওয়াজ মাহফিলে যায় সেখানে নিজের অটোকে রেখে সে একটি দোকান দেয় আনুমানিক বিকাল ৪ ঘটিকার সময়৷


সে লক্ষ্য করে যে দুটি যুবক তার দোকানে বেশ কয়েকবার এসেছে বিভিন্ন কিছু কেনার অজুহাতে৷ সন্ধ্যা সাতটা থেকে আটটা নাগাদ হঠাৎ কেজন এসে তাকে বলে যে তার অটো নিয়ে দুটি ছেলে চলে যাচ্ছে৷ এই খবর শুনতে পেয়েছে অটো রাখার স্থানে এসে দেখে অটো গাড়িটি নেই৷ নিজের অটোকে না পেয়ে মালিক আমিন আলি কৈলাসহর থানায় অভিযোগ করার পাশাপাশি নিজ উদ্যোগে ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী খুঁজে শুরু করে৷ দীর্ঘ খোঁজাখুঁজির পর রাত আনুমানিক ১১টা নাগাদ সন্ধান পায় যে অটো গাড়িটিকে চুরির এলাকা থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের এলাকায় দেখতে পাওয়া গেছে৷

খবর পেয়ে আমিন আলি ও কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোটি উদ্ধার করার পাশাপাশি দুই নাবালককেউ অটক করে৷ বর্তমানে দুই নাবালক কৈলাসহর থানার হেপাজতে রয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top